advertisement

Cooch Behar News: মাছ ধরতে যাওয়াই কাল হল! কোচবিহারে বজ্রাঘাতে প্রাণ হারালেন বাবা, আহত ছেলে

Last Updated:

Cooch Behar News: মাছ ধরতে গিয়েছিলেন বাবা-ছেলে। সেই সময় শুরু হয় ঝড়বৃষ্টি। বাজ পড়ে প্রাণ হারান বাবা, আহত হয়েছেন ছেলে। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল কোচবিহার।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তুফানগঞ্জ থানার পুলিশ
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় তুফানগঞ্জ থানার পুলিশ
কোচবিহারঃ প্রাকৃতিক দুর্যোগের জেরে কোচবিহারে মর্মান্তিক ঘটনা। বাজ পড়ে মৃত্যু হল বাবার, আহত ছেলে। শোলাডাঙা সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম হিরেন বর্মণ (৫৬), আহত ছেলের নাম চন্দন বর্মণ। রবিবার রাতে শোলাডাঙা সেনপাড়া এলাকায় বজ্রাঘাতে প্রাণ হারান হিরেনবাবু। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় তুফানগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ ঝড়ের মাঝেই জ্বলছে দাউ দাউ করে আগুন! হাওড়ার গেঞ্জি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকা হাওয়ায় ভয়াবহ পরিস্থিতি
মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার বাড়ির পাশেই মাছ ধরতে গিয়েছিলেন হিরেনবাবু সহ মোট ৪ জন। সেই সময় ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তা দেখে দু’জন বাড়ি ফিরে এলেও হিরেনবাবু ও তাঁর ছেলে চন্দন প্লাস্টিকের ছাউনি দেওয়া একটি ঘরে আশ্রয় নেন। সেখানেই বাজ পড়ে মৃত্যু হয় হিরেনবাবুর। অন্যদিকে ছেলে অনেক দূরে ছিটকে পড়ে জ্ঞান হারান।
advertisement
advertisement
জ্ঞান ফিরলে চন্দন দেখেন, বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসেন। উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশ। রাতেই মৃতদেহ উদ্ধার করেন তাঁরা।
মৃতের ছেলে বলেন, “আমরা মাছ ধরতে গিয়েছিলাম। তখন বৃষ্টি শুরু হয়। এরপর বাজ পড়ে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়”।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: মাছ ধরতে যাওয়াই কাল হল! কোচবিহারে বজ্রাঘাতে প্রাণ হারালেন বাবা, আহত ছেলে
Next Article
advertisement
Pakistan-Afghanistan War News: আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের ! কাবুলে ‘নরকযজ্ঞ’ ! মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি
  • কাবুলে ‘নরকযজ্ঞ’ !

  • আফগানিস্তানের হাসপাতালে ভয়াবহ মিসাইল হামলা পাকিস্তানের !

  • মৃত ৪০০, আহতের সংখ্যা ২৫০-র বেশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement