Katakuti 2 Review: ‘কাটাকুটি’-র দ্বিতীয় অধ্যায়! টানটান রহস্যের এক মনস্তাত্ত্বিক থ্রিলার, কেমন হল ‘কাটাকুটি ২’?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
KLIKK series Katakuti 2: সিরিজের আগের সিজনের তুলনায় গল্পের বুনোট অনেক জমাটি, অভিনয়ও ভাল। রম্বাস-এর কাহিনি অবলম্বনে রুদ্র চন্দর লেখা ‘কাটাকুটি ২’ আদতে মনস্তাত্ত্বিক থ্রিলার।
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘কাটাকুটি ২’-এর প্রিমিয়ার। রাজা চন্দ পরিচালিত এই সিরিজে অমৃতা চট্টোপাধ্যায় ও সুব্রত দত্ত ছাড়াও অভিনয় করেছেন জয়তী চক্রবর্তী, শাওন চক্রবর্তী, শ্রী ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত, রানা বসু ঠাকুর, আলকারিয়া হাশমি, অলকানন্দা রায়, পুষান দাশগুপ্ত প্রমুখরা। সিরিজের সঙ্গীতের কাজ করেছেন রাজা চন্দের পুত্র রাজপুত্র চন্দ।
advertisement
advertisement
প্রথমত, ডার্ক সাইকোলজি - এক্ষেত্রে একটা মানুষের মধ্যে ঠিক কী কী উপাদান প্রয়োজন? অপর দিকের মানুষগুলিকে নিজের প্রয়োজনমাফিক স্বার্থ সিদ্ধির জন্য উস্কানি, ম্যানিপুলেশন অ্যান্ড কন্ট্রোল-এর মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে রাখা হল অন্যতম উপাদান। আর এর জন্য যে চারিত্রিক গঠন ওই মানুষটার মধ্যে থাকে, তা হল- Narcissism, Machiavellianism, Sadism এবং Psychopathy।
advertisement
advertisement
advertisement
advertisement
পঞ্চমত ডার্ক সাইকো থ্রিলার - প্রতিটা চরিত্রের ডিসটর্টেড হিউম্যান মাইন্ড, অবসেশন, Psychopathic Attitude এবং Moral Ambiguity দর্শকের মাথায় প্রবেশ করে যেন এক মনস্তাত্ত্বিক খেলা শুরু করবে। তথাকথিত খুনখারাপি নয়, এখানে বরং চরিত্রগুলির মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, আতঙ্ক প্রভাব ফেলবে বেশি। এবার সেই সূত্র ধরে সাসপেন্স এবং চূড়ান্ত বিভ্রান্তি দর্শকের বোধকে আচ্ছন্ন করবে। আর দর্শক অজান্তে নিজেই জড়িয়ে যাবেন সাইকোঅ্যানালিসিসে।
advertisement
কিন্তু এত তত্ত্বকথা কেন উত্থাপন করা হল? সেটা কাটাকুটি টু দেখলেই বোঝা যাবে। আসলে ‘Dark Psycho Thriller’-এর সমস্ত বিষয়গুলিকে অনুসরণ করে ‘রম্বাস’ লিখেছে অনবদ্য এক ডার্ক গল্প। তার উপর ভিত্তি করে দুর্দান্ত স্ক্রিপ্ট রাইটিং এবং ডায়লগ ডিজাইন - কুর্নিশ রুদ্রদীপ চন্দকে। এরপরে বলতেই হবে পরিচালক রাজা চন্দের কথা। এমনিতে গল্প দক্ষ পরিচালকের হাতে পড়লে যেন এক অসাধারণ Canvas হয়ে ওঠে, এখানেও সেটাই হয়েছে। এবার আসি অনির-এর Cinematography-র প্রসঙ্গে। বহুদিন পর বেশ ভাল Camera-র কাজ দেখা গেল - আলো, ফ্রেমিং, কম্পোজিশন, লেন্সের ব্যবহার সবই এক কথায় দুর্দান্ত।
advertisement
শাওন চক্রবর্তী, সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়ের অভিনয় ভাল লেগেছে। এর পাশাপাশি ভাল লেগেছে জয়তী চক্রবর্তী এবং শুভ্রজিৎ দত্তর অভিনয়ও। বাকিদের মধ্যে শ্রী ভট্টাচার্য ও রানা বসু ঠাকুরও বিশেষ ভাবে নজর কেড়েছেন। এছাড়াও এই সিরিজ দেখে এটা বলতেই হবে যে, বাংলায় বোধহয় এই প্রথমবার বেশ ভাল ডার্ক Psychological Thriller দেখলাম।
advertisement
advertisement
advertisement







