advertisement

Assam: বাশবাড়িতে নতুন ওয়াগন পিওএইচ ওয়ার্কশপ, আরও মজবুত উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহণ ব্যবস্থা

Last Updated:

অসমের কোকরাঝারে বিভিন্ন রেল পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। প্রজেক্টটি মালিগাঁওয়ে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ‘গতি শক্তিইউনিট’এর অধীনে বাস্তবায়িত হচ্ছে।

Wagon Repair Workshop
Wagon Repair Workshop
অসম: চলতি মাসের ১৩ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের কোকরাঝারে বিভিন্ন রেল পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অসমএই কর্মসূচির অধীনে কোকরাঝাড় জেলার বাশবাড়িতে অবস্থিত ‘ওয়াগন পিরিয়ডিক ওভারহ’ল (পিওএইচ) ওয়ার্কশপ-যা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের একটি প্রকল্প এবং আনুমানিক ২৫৬ কোটি টাকারও বেশি ব্যয়ে গড়ে তোলা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলে মালবাহী ওয়াগন রক্ষণাবেক্ষণের সক্ষমতা মজবুত করার লক্ষ্যে, আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে প্রায় ৬৬৯ একর জমিতে এই ওয়ার্কশপটি গড়ে তোলা হবে। একবার সম্পন্ন হলে, এটি মেরামতের সক্ষমতা বৃদ্ধি এবং টার্ন অ্যারাউন্ড সময় কমিয়ে মালবাহী ওয়াগনের নির্ভরযোগ্যতা ও উপলব্ধতা বৃদ্ধি করবে।  এর ফলে পরিচালনগত দক্ষতা উন্নত হবে, ক্রমবর্ধমান মাল পরিবহণ ব্যবস্থা উন্নত হবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
প্রজেক্টটি মালিগাঁওয়ে অবস্থিত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ‘গতি শক্তিইউনিট’এর অধীনে বাস্তবায়িত হচ্ছে। বাশবাড়িতে প্রস্তাবিত ওয়ার্কশপটি উত্তর-পূর্ব ভারতের ওয়াগন রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে মজবুত করবে, দূরবর্তী ওয়ার্কশপগুলোর উপর নির্ভরতা কমাবে এবং এই অঞ্চল জুড়ে চলাচলকারী পণ্যবাহী ওয়াগনগুলোর নির্ভরযোগ্যতা ও সুরক্ষা উন্নত করবে।
​গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত কাজের অন্তর্ভুক্ত বাউণ্ডারি ওয়াল-সহ ৩০০০ মিটার দীর্ঘ ফেন্সিং নির্মাণ; একটি জি+২ প্রশাসনিক ভবন; এমবেডেড ট্র্যাক-সহ একটি কাভারড ওয়ার্কশপ শেড এবং একটি রোড ওভার ব্রিজ (আরওবি)-এর পাশাপাশি রেল, স্লিপার ও ব্যালাস্টের মতো স্থায়ীপথ-সামগ্রী রয়েছে। বৈদ্যুতিক পরিকাঠামোর অন্তর্ভুক্ত থাকবে ৩৩ কেভিট্রান্সমিশন লাইন সংযোগ, সাবস্টেশন, ডিজি ব্যাকআপ ব্যবস্থা, হাই-মাস্ট ও এলইডি লাইটিং। পাশাপাশি আধুনিক ওয়াগন রক্ষণাবেক্ষণের কাজে সহায়তা প্রদানের লক্ষ্যে সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং ইওটি ক্রেন, চিএনসিপোর্টাল হুইল লেদ, হুইল প্রেস ও বগি ম্যানিপুলেটরের মতো উন্নত যান্ত্রিকসুবিধাসমূহ স্থাপন করা হবে।
advertisement
advertisement
রেল পরিচালন জোরদার করার পাশাপাশি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আনুষঙ্গিক শিল্পের বিকাশে উৎসাহ প্রদানের মাধ্যমে এইওয়ার্কশপটি বাশবাড়ি ও বৃহত্তর কোকরাঝাড় জেলায় উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সুফল আনবে বলে আশা করা হচ্ছে। এই প্রজেক্টটি ২০২০সালের ২৭ জানুয়ারি বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার, অসম সরকার এবং বোড়োল্যান্ড গ্রুপ সমূহের মধ্যে স্বাক্ষরিত‘মেমোরেণ্ডাম অফ সেটেলমেন্ট’-র সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam: বাশবাড়িতে নতুন ওয়াগন পিওএইচ ওয়ার্কশপ, আরও মজবুত উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহণ ব্যবস্থা
Next Article
advertisement
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের...! যোগ দিলেন চার নতুন মুখ, ভোটে হবেন প্রার্থীও?
  • প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিরাট চমক তৃণমূলের!

  • তৃণমূলে যোগ দিলেন চার নতুন মুখ, হবেন প্রার্থীও?

  • আদিবাসী সমাজে পরিচিত মুখ মঙ্গল সোরেন, আর কে কে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement