Bollywood Actress:দরজা ভেঙে উদ্ধার হয় লাস্যময়ী নায়িকার গ্যাংগ্রিন ধরা দেহ,মৃত্যুর আগে ৩ দিন কিছু খাননি,পাকস্থলীতে শুধু অ্যালোকহল,কোন নায়িকা বলুন তো? জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
একসময়ে তিনি বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন! যশ-যৌলুশ-প্রতিপত্তির পাহাড়ে থাকতেন। আসমুদ্র হিমাচল পাগল ছিল তাঁর জন্য! অবশেষে পতন। দরজা ভেঙে উদ্ধার করা হয় এক সময়ের লাস্যময়ী নায়িকার গ্যাংগ্রিন ধরে যাওয়া নিথর দেহ।
৭০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন সুন্দরী। কিন্তু একসময় ছন্দপতন হল। জীবনের শেষদিকে সীমাহীন দারিদ্র...টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে নায়িকার দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সত্তরের দশকে খবরের শিরোনামে উঠে এসেছিল পরভিন ববি আর কবীর বেদীর দামাল প্রেমের গল্প! কবীর তখন বিবাহিত। স্ত্রী নৃত্যশিল্পী প্রতিমা বেদীর সঙ্গে তাঁর ‘ওপেন ম্যারেজ’ সে সময়ে তুমুল চর্চায়। তার মধ্যেই কবীর প্রেমে পড়লেন ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘নমক হালাল’-এর সুপারডুপার হিট নায়িকা পরভিন ববির। তাঁদের উথালপাথাল প্রেম শোরগোল ফেলেছিল গোটা বলিউডে। কিন্তু সম্পর্ক সুকের হয়নি। সদ্য এক সাক্ষাৎকারে কবীর বেদি জানান, ''আমাদের সম্পর্কের মাঝে এসে দাঁড়াল ওর মানসিক অবসাদ। কাজের সূত্রেই ওর থেকে দূরে যেতে হয়েছিল। আমি তখন ইয়োরোপে। আমি হাজার চেষ্টা করেও ওর অবসাদে ডুবে যাওয়া আটকাতে পারিনি।''
advertisement







