advertisement

Bankura news: ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা নোয়াননি, নিরন্তর লড়াই করে চলেছেন বাঁকুড়ার জয়দেব

Last Updated:

বাঁকুড়ার এই দোকানের দোকানী বিশেষভাবে সক্ষম। তিনি উঠে দাঁড়াতে পারেন না, পারেন না বসতে। শুয়ে থাকেন দিনভর

+
দোকান

দোকান পরিচালনা করছেন দোকানদার

বিষ্ণুপুর, বাঁকুড়া:দূর থেকে দেখা যায়, রাস্তার ধারে ছোট্ট দোকান, ঝুলছে কিছু প্যাকেট, তাকে সাজানো কয়কটা বয়াম। যাদের যা দরকার তা কিনে নিয়ে যাচ্ছেন, দিচ্ছেন জিনিসের দামও, কিন্তু দেখা যাচ্ছে না দোকানীকে।
বাঁকুড়ার এই দোকানের দোকানী বিশেষভাবে সক্ষম। তিনি উঠে দাঁড়াতে পারেন না, পারেন না বসতে। শুয়ে থাকেন দিনভর। কিন্তু দুটো টাকা রোজগারের জন্য দোকান খুলতে হয়। বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত এলাকার মদনপুর গ্রাম দিয়ে যাচ্ছে বড়জোড়া সোনামুখীর রাস্তা। সেই রাস্তার পাশে দেখতে পাবেন একটা ছোট্ট দোকানে বিভিন্ন রকমের প্যাকেট ঝুলছে এবং সারি সারি বয়ামে রাখা চকোলেট, বিস্কুট। সেখানেই শুয়ে রয়েছেন বছর চল্লিশের বিশেষভাবে সক্ষম জয়দেব কর্মকার।
advertisement
জন্ম থেকেই বসতে পারেন না, হাঁটাচলাও করতে পারেন না জয়দেব। ওই ছোট্ট কুঁড়েঘরে বাবা হারু কর্মকার ও বিশেষভাবে সক্ষম জয়দেব কর্মকারের বাস। যেভাবে দু’মুঠো অন্ন জোগাতে শারীরিক প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে লড়াই করে চলেছেন জয়দেব, তা সত্যিই অনুপ্রেরণা জোগায়।
advertisement
অনিকেত বাউরী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura news: ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের কাছে মাথা নোয়াননি, নিরন্তর লড়াই করে চলেছেন বাঁকুড়ার জয়দেব
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement