advertisement

Bangla News: নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?

Last Updated:

Bangla News: জয়নগরে এই ভোট প্রার্থী দেওয়াল লিখছেন অন্যান্য রাজনৈতিক দলের, কেন জানেন?

+
SUCI

SUCI দলের প্রার্থী দেওয়াল লিখছেন তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের বেশ কিছু জায়গায় নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি হয়ে উঠেছিল। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনা জেলাও। তবে এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল।
এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে জয়নগরের নাম পরিচিত আছে। তবে রাজ্যে পালাবদলের হওয়ার পর থেকেই সেভাবে আর কিন্তু এসইউসিআই দলের সংগঠন সেভাবে আর শক্তিশালী নেই। তবে দক্ষিণ বারাসতের এস ইউ সি আই দলের এক প্রার্থী তিনি নমিনেশন করেছেন এবং তিনি ভোটেও লড়ছেন। তবে তাকে দেখা গেল তিনি অন্য রাজনৈতিক দলের দেওয়াল লিখছেন। আসলে তিনি একজন প্রার্থী এসইউসিআই দলের তবে তার পেশাগত ভাবে তিনি একজন আর্টিস্ট।
advertisement
advertisement
দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন ছবি আঁকাই তার কাজ। তাই তার পেশাগত কারণে তিনি নিজের দেওয়াল লেখার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখন এর কাজ তিনি শুরু করেছেন।
advertisement
এটা নিয়ে অনেক গুঞ্জন হলেও তিনি কিন্তু বিষয়টি কোন পাত্তা না দিয়ে তিনি বলেন, ‘এটাই আমার কাজ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করি প্রতিটা ভোটের সময় তাই আমি নিজে প্রার্থী হয়েছি। তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি আমার পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেয়াল লিখন এর কাজ করছি। এটাই আমার ভাত ভিত্তি আর এটা থেকেই আমার সংসার চলে। তাই রাজনৈতিক হিংসা সরিয়ে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি।’
advertisement
——- সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: নিজে প্রার্থী, অথচ দেওয়াল লিখছেন বিরোধী প্রার্থীদের হয়ে! আজব কাণ্ড কারণ কী জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement