advertisement

Digha Accident: দিঘায় ভয়াবহ দুর্ঘটনা! স্করপিওর ধাক্কায় মৃত ২ বোন, দোকান বন্ধ করে বাড়ি ফেরা হল না আর

Last Updated:

Digha Accident: দিঘায় ভয়াবহ দুর্ঘটনা। স্করপিও গাড়ির ধাক্কায় প্রাণ গেল দুই বোনের।

ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
ভয়াবহ দুর্ঘটনা দিঘায়
পঙ্কজ দাশ রথী, দিঘা: দিঘায় স্করপিওর ধাক্কায় মৃত ২ বোন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি। কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘাতক স্করপিওর ধাক্কায় প্রাণ হারালেন দুই বোন। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার বাঁশবনি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলেন প্রতিমা জানা (৩২) এবং তাঁর দিদি প্রণতি আচার্য (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,দিঘায় দুই বোনের একটি চায়ের দোকান রয়েছে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে স্কুটিতে চড়ে তাঁরা রামনগর থানার বসন্তপুর গ্রামে নিজেদের বাড়িতে ফিরছিলেন। দিঘার বাঁশবনীর কাছে একটি দ্রুতগামী স্করপিও তাঁদের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ছোট বোন প্রতিমা জানা ঘটনাস্থলেই প্রাণ হারান। দিদি প্রণতি আচার্য গুরুতর আহত হন।
advertisement
advertisement
তাঁকে উদ্ধার করে প্রথমে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক স্থানান্তরের পথে তাঁর মৃত্যু হয়।প্রতিমা জানার ছেলে শক্তিপদ জানা জানান, তাঁর বাবা আগেই মারা গেছেন। মাসি প্রণতি আচার্য স্বামী-পরিত্যক্তা হওয়ায় তাঁদের বাড়িতেই থাকতেন। দুই বোন মিলেই দিঘায় চায়ের দোকান চালিয়ে সংসার টানতেন।
advertisement
এক নিমেষে এই দুই উপার্জনকারী সদস্যকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।দুর্ঘটনার পর ঘাতক স্করপিওটি ফেলে রেখে চালক চম্পট দেয়।খবর পেয়ে রাত ১২টা নাগাদ দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে আটক করেছে।মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Digha Accident: দিঘায় ভয়াবহ দুর্ঘটনা! স্করপিওর ধাক্কায় মৃত ২ বোন, দোকান বন্ধ করে বাড়ি ফেরা হল না আর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement