advertisement

Bangla News: বায়ুদূষণ কমাতে নতুন হাতিয়ার! বায়ুকে পরিশ্রুত করার যন্ত্র নজর কেড়েছে সকলের

Last Updated:

এবার বায়ু দূষণ রুখতে নতুন পদক্ষেপ আসানসোল পৌরসভার। শহরে এল মিস্টযান। যার মাধ্যমে বায়ুকে পরিশ্রুত করার চেষ্টা চালানো হচ্ছে।

+
শহরের

শহরের রাস্তায় কাজ করছে মিস্টযান।

আসানসোল: আসানসোল শহরের সৌন্দর্যায়নের জন্য বিশেষভাবে নজর দিয়েছে আসানসোল পৌর নিগম। একইসঙ্গে প্রয়োজন শহরের দূষণ নিয়ন্ত্রণ। শহরের যানজট কমাতে যেভাবে পুরনিগম উদ্যোগ নিয়েছে, সেভাবেই শহরের আবহাওয়া ভাল করতেও পুরকর্তৃপক্ষ কাজ করে চলেছে। একাধিক গাছ লাগিয়ে শহরের পরিবেশের সতেজতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
একই সঙ্গে এবার বায়ু দূষণ রুখতে নতুন পদক্ষেপ আসানসোল পৌরসভার। শহরে এল মিস্টযান। যার মাধ্যমে বায়ুকে পরিশ্রুত করার চেষ্টা চালানো হচ্ছে। আসানসোল পুরনিগমের উদ্যোগে মিস্টযান আনা হয়েছে শহরে। যে মেশিন হাওয়ায় একেবারে ক্ষুদ্র আকারের জলকণা ছুড়ে দিচ্ছে। যার ফলে বাতাসে ভেসে বেড়ানো যে সমস্ত ধূলিকণা বা ধোয়ার সঙ্গে মিশে থাকা বিভিন্ন যে বিষাক্ত পদার্থ রয়েছে, সেগুলি ভারী হয়ে নিচে পড়বে। যার ফলে বিষাক্ত এই সমস্ত ধূলিকণা গুলি থেকে মুক্ত হবে শহরের বাতাস।
advertisement
advertisement
উল্লেখ্য, আসানসোল পৌরসভা কর্তৃপক্ষের আধিকারিকরা আশা করছেন, এর ফলে শহরের বায়ুর মধ্যে ফিরবে সতেজতা। তাই এমন উদ্যোগ নিয়েছে আসানসোল পুরনিগম। বায়ু দূষণ থেকে শহরবাসীকে মুক্তি দিতে পুরনিগমের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন মানুষ। শহরের বিভিন্ন যানজট পূর্ণ এবং ব্যস্ত রাস্তাগুলিতে বিভিন্ন সময়ে সময়ে এই মিস্টযান চলাচল করবে।
সেখান থেকে হবে বায়ু পরিশ্রুত করার কাজ। মূলত আসানসোল পুরনিগমের দূষণ নিয়ন্ত্রণ বিভাগ এই মিস্টযানের নজরদারি করবে। মূলত গাড়ি চলাচলের ফলে দিনের বেলায় ধোঁয়া থেকে যে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে হাওয়ায় ভাসে, সেই সমস্ত পদার্থ গুলি থেকে বায়ুকে দূষণমুক্ত করার কাজ চালাবে এই আধুনিক যানটি। দুর্গা পুজোর আগে শহরের দূষণ নিয়ন্ত্রণে পৌরসভার এই উদ্যোগে দারুন খুশি মানুষজন।
advertisement
Nayan Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বায়ুদূষণ কমাতে নতুন হাতিয়ার! বায়ুকে পরিশ্রুত করার যন্ত্র নজর কেড়েছে সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement