advertisement

Amartya Sen: শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন! থাকবেন কতদিন?

Last Updated:

Amartya Sen: শান্তিনিকেতনে নিজের 'প্রতীচী' বাড়িতে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। 'ভারতরত্ন' অধ্যাপক অমর্ত্য সেনকে ফুলের স্তবক দিয়ে বাড়িতে স্বাগত জানান বীরভূম জেলা শাসক বিধান রায় ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ৷

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
বীরভূম: শান্তিনিকেতনে নিজের ‘প্রতীচী’ বাড়িতে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ‘ভারতরত্ন’ অধ্যাপক অমর্ত্য সেনকে ফুলের স্তবক দিয়ে বাড়িতে স্বাগত জানান বীরভূম জেলা শাসক বিধান রায় ও বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ৷
জানা গিয়েছে, আপাতত প্রায় মাসখানেক ‘প্রতীচী’ বাড়িতেই থাকবেন অর্থনীতিবিদ ৷ এদিন কলকাতা থেকে সড়ক পথে শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছন অমর্ত্য সেন। বেশ খোলামেলা মেজাজেই ধরা দিয়েছেন অমর্ত্য সেন ৷
advertisement
advertisement
প্রবীণ অর্থনীতিবিদকে স্বাগত জানাতে হাজির ছিলেন তাঁর কাছের মানুষেরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অমর্ত্য সেন জানান, “শরীর ভাল আছে, ৩ থেকে ৪ সপ্তাহ থাকব।”
প্রসঙ্গত, এই যাত্রায় বেশ কিছুটা সময় নিয়ে শান্তিনিকেতনের বাড়িতে এসেছেন অমর্ত্য সেন। উল্লেখ্য, শান্তিনিকেতনের এই বাড়িটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনকে বসবাসের জন্য দিয়েছিলেন ৷ বিশ্বভারতী প্রতিষ্ঠায় কবিগুরুর অন্যতম সঙ্গী ছিলেন অমর্ত্য সেনের দাদু ৷ সেই সুবাদে স্বয়ং বিশ্বকবি ‘অমর্ত্য’ নামকরণ করেছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen: শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন! থাকবেন কতদিন?
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement