advertisement

South 24 Parganas News: কুলতলির পর আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়াল জি-প্লটে 

Last Updated:

গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরে দেখা গিয়ে বাঘের পায়ের ছাপ। বাঘের আতঙ্ক ছড়াল জি-প্লটে।

খোলা মাঠে রয়েছে বাঘের পায়ের ছাপ
খোলা মাঠে রয়েছে বাঘের পায়ের ছাপ
পাথরপ্রতিমা: কুলতলির পর আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো জি-প্লটে। সেখানে গোবর্ধনপুর কোস্টাল থানার উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর চরে দেখা গিয়ে বাঘের পায়ের ছাপ। এমনকি খোলা মাঠেও মিলেছে বাঘের পায়ের ছাপ। ধান কাটার পর জমিতে থাকা নাড়ার মধ্যেও ছাপ দেখা গিয়েছে। নদীর চরের নরম মাটিতেও মিলেছে ছাপ। আর এরপরেই আতঙ্কে রয়েছে এলাকার মানুষ।
আরও পড়ুন:  এটা কার পায়ের ছাপ? রাত হতেই বাড়ছে আতঙ্ক! ভয়ে কাটা কুলতলির গ্রামবাসী
খবর পাওয়ার পর পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হচ্ছে।গোবর্ধনপুর কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করা হয়েছে। প্রচারে নেমেছে পুলিশ। তবে বনকর্মীদের অনুমান, বাঘটি পাশের ধনচির জঙ্গল থেকে বেরিয়েছিল। কিন্তু আবারও সেখানে চলে গিয়েছে। তবে বনকর্মীরা এলাকায় এখনও রয়েছে।
advertisement
পরিস্থিতির ওপর নজর রাখছে গোবর্ধন পুর কোষ্টাল থানার পুলিশ।
advertisement
মাসখানেক ধরেই এই জি-প্লটের বিভিন্ন জায়গা থেকে বাঘের পায়ের ছাপ দেখার খবর মিলছে। অনেকক্ষেত্রে এই ছাপ পরীক্ষা করে বনদফতর জানিয়েছে সেগুলি পুরানো ছাপ। তবে মানুষের মন থেকে আতঙ্ক এখনও দূর হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে রাতের দিকে সকলকে সতর্ক থাকতে‌।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এলাকায় বাঘের আতঙ্কের ফলে জঙ্গল সংলগ্ন এলাকায় জাল দেওয়া হয়েছে। এখন দেখার বাঘ কবে জালে ধরা পড়ে।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কুলতলির পর আবার নতুন করে বাঘের আতঙ্ক ছড়াল জি-প্লটে 
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement