advertisement

Hooghly News: পুলিশ পারেনি, বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি! শেষমেশ কামাল করল হ্যাম রেডিও, ৩ মাস পর বাড়ি ফিরল ২৬ বছর বয়সী যুবতী

Last Updated:

তিন মাস ধরে নিখোঁজ থাকা যুবতীকে ঘরে ফেরাল হ্যাম রেডিও

+
যুবতীতে

যুবতীতে বাড়ি নিয়ে যেতে এসেছেন তার দাদা

হুগলি: বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন যুবতী, চুঁচুড়ার শিক্ষিকার চেষ্টায় হ্যাম রেডিওর সাহায্যে তিন মাস পর বাড়ি ফিরলেন। জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন বছর ছাব্বিশের যুবতী মিতা চক্রবর্তী। তার বাড়ি ক্যালকাটা ডায়মন্ড পার্ক খালপাড় হরিদেবপুর থানা এলাকায়।
ধনিয়াখালি থানার পুলিশ তাকে উদ্ধার করে ২২ তারিখ চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার চিকিৎসা চলতে থাকে। গত ৮ মার্চ যুবতীকে আইসোলেশান ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। সেখানে কর্তব্যরত একজন নার্স হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্যকে যুবতীর বিষয়ে জানান। শিক্ষিকা একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত। যে সংগঠন নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে। তিনি হ্যাম রেডিওর সাহায্যে যোগাযোগ করেন তার পরিবারের সঙ্গে। অবশেষে পরিবারের লোকজন তিন মাস পরে খুঁজে পায় তার মেয়েকে।
advertisement
advertisement
শুভ্রা ভট্টাচার্য বলেন, “কিছুদিন পর যুবতীর সঙ্গে কথা বলে জানতে পারি তার মানসিক সমস্যা আছে। নানা ভাবে চেষ্টা করে তার বাড়ির বিষয়ে কিছুই জানতে পারিনি। সাইকিয়াট্রিস্ট চিকিৎসক দেখিয়ে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে নিয়ম করে খাওয়ানো হয় এক মাস ধরে। ওষুধ খেয়ে যুবতী সুস্থ হতে শুরু করে। কয়েকদিন আগে সে নাম ঠিকানা সব বলে। বাড়ি যেতে চায় না সেটাও বলে। হোমে রাখার কথা বললে সেখানেও যেতে চায়না।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি পরের ঘটনা সম্পর্কে জানান, “এরপর হ্যাম রেডিওর অম্বরিশ নাগের সঙ্গে যোগাযোগ করি। উনি কয়েক ঘন্টার মধ্যে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে যুবতীর দাদার ফোন নম্বর দেন। গত কাল রাত নয়টায় বাড়ির লোকের সঙ্গে কথা হয়।দাদা তাপস চক্রবর্তী একমাত্র বোনের জন্য উদগ্রীব ছিলেন। কাগজে বিজ্ঞাপন দিয়ে, অনেক থানা পুলিশ করেও কিছুতেই সন্ধান পাননি। আজ তিন মাস পর বোনকে ফিরিয়ে নিতে চুঁচুড়ায় আসেন যুবতীর দাদা। বোনও দাদাকে দেখে জরিয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেন। হাসপাতালে এতদিন যারা তাকে দেখাশোনা করেছেন তাদেরও চোখ ছলছল করে ওঠে।”
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: পুলিশ পারেনি, বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি! শেষমেশ কামাল করল হ্যাম রেডিও, ৩ মাস পর বাড়ি ফিরল ২৬ বছর বয়সী যুবতী
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement