advertisement

যুদ্ধের ১৩তম দিনে হামলা চালাল ইরান! সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের ভয়াবহ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে

Last Updated:

তেহরানে ঘটে যাওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে এই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে বলে খবর। গত মাসের ২৮ তারিখ শুরু হয়েছিল ইরান ইজরায়েল যুদ্ধ।

সংযুক্ত আরব আমির এবং কুয়েতের ভয়াবহ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে
সংযুক্ত আরব আমির এবং কুয়েতের ভয়াবহ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে
কুয়েত: যুদ্ধের ১৩তম দিনে সংযুক্ত আরব আমির এবং কুয়েতে হামলা চালাল ইরান, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সেই ছবি। ফুজাইরার তেল অঞ্চল, শারজাহের শিল্প এলাকা এবং কুয়েতের আল-সালেম ঘাঁটিতে সরাসরি আঘাতের কথা জানানো হয়েছে। তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ইরান ইজরায়েল যুদ্ধ। সেদিন ৯০০ টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছিল, যাতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিই নিহত হন।
ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের সংঘাতের আবহে ডোনাল্ড ট্রাম্পের বৈপরীত্যপূর্ণ মন্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন প্রেসিডেন্টের ‘যুদ্ধ প্রায় শেষ’ এবং ‘পুরো জয় না আসা পর্যন্ত লড়াই চলবে’— এই দুই ভিন্নধর্মী বার্তার পাল্টায় ইরান সরাসরি জানিয়ে দিল, যুদ্ধের সমাপ্তি কবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, আমেরিকা এবং ইজরায়েলের লক্ষ্যবস্তু নিশানা করে প্রত্যাঘাত কবে থামানো হবে, সেই সিদ্ধান্ত তারাই নেবে। ওই অঞ্চলের ভবিষ্যৎও এখন তেহরানেরই হাতে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে বসেছেন আয়াতোল্লা খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেই। আর তা করেই তেহরান ইঙ্গিত দিয়েছিল যে, এত তাড়াতাড়ি আমেরিকা-ইজরায়েলের সঙ্গে সংঘাত থামাতে তারা নারাজ।
advertisement
advertisement
লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুড়েছে ইজরায়েল। এমনটাই জানাল আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্‌স ওয়াচ। হিজবুল্লার সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লা দীর্ঘ দিন ধরেই সক্রিয়  লেবাননে। জানা গিয়েছে, লেবাননে পর পর হামলা চালিয়েছে ইরান। সাদা ফসফরাস কোনও সাধারণ বিস্ফোরক নয়। এটি একটি অত্যন্ত মারাত্মক রাসায়নিক। এই মোমের মতো রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনের সঙ্গে জ্বলে ওঠে।  এটি প্রায় ৮১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে। যেখানে ৫০-৬০ ডিগ্রি তাপমাত্রায় মানুষের শরীর পুড়তে শুরু করে, সেখানে ৮১৫ ডিগ্রি তাপমাত্রা কতটা ভয়ঙ্কর তা আঁচ করা যায়। এটি ত্বকের সংস্পর্শে এলে  মাংস গলে যায়। এর ক্ষত কখনও সারে না। এর ধোঁয়া ফুসফুসে এত মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি করে।
advertisement
৭ মার্চ যুদ্ধের অষ্টম দিনে ইজরায়েল ইরানের তেল স্থাপন কেন্দ্রগুলিতে হামলা চালায়। তেহরানের আশেপাশে ৩০টিরও বেশি জ্বালানি ডিপো, শোধনাগার এবং সংরক্ষণাগারে হামলা চালায়। এই হামলার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। হামলার প্রধান লক্ষ্য ছিল আগদাসিহ গুদাম, তেহরান শোধনাগার, শাহরান ও শাহ তেল ডিপো এবং আলবোর্জ প্রদেশের কারাজে একটি স্থাপনা। চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং এলাকায় বিষাক্ত ধোঁয়া এবং অ্যাসিড বৃষ্টির খবর পাওয়া গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
যুদ্ধের ১৩তম দিনে হামলা চালাল ইরান! সংযুক্ত আরব আমিরশাহি এবং কুয়েতের ভয়াবহ ছবি ধরা পড়ল স্যাটেলাইটে
Next Article
advertisement
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
  • যুদ্ধ শেষ করতে রাজি ইরান

  • কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত

  • ট্রাম্প কি তা মানতে পারবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement