advertisement

শিয়ালদহ ডিভিশনের একগুচ্ছ ট্রেনের সময় ও রুট বদল...! হাজার হাজার যাত্রীর জন্য বড় সুখবর, দেখে নিন লিস্ট

Last Updated:
Local Train: শিয়ালদহ শাখার একগুচ্ছ ট্রেনের সময় ও রুট নিয়ে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। দৈনিক যাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী যাত্রীদের দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে।
1/13
যাত্রীদের সুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং উপনগরীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ইএমইউ পরিষেবার সম্প্রসারণ ও নতুন পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল।

2/13
দীর্ঘদিন ধরে শিয়ালদহ–গেদে এবং গেদে–মাঝেরহাট শাখার দৈনিক যাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের পক্ষ থেকে উন্নত যোগাযোগ ও আরও সরাসরি যাতায়াতের দাবি জানানো হচ্ছিল। যাত্রীদের এই দাবিকে গুরুত্ব দিয়ে শিয়ালদহ ডিভিশন তা বাস্তবায়নের জন্য সক্রিয় পদক্ষেপ নিয়েছে।

3/13
১৬ মার্চ ২০২৬ (সোমবার) থেকে শিয়ালদহ ডিভিশন অস্থায়ী পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ পরিষেবা চালু করবে। এই উদ্যোগের লক্ষ্য হাজার হাজার দৈনিক যাত্রীর যাতায়াতকে আরও আরামদায়ক ও সহজ করা।

4/13
গেদে সংযোগ জোরদারে পরিষেবা সম্প্রসারণ:৩১২২৭ (শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল) ট্রেনটি গেদে পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসাবে শিয়ালদহ থেকে ০৯:২৮ টায় ছেড়ে ১২:০৭ টায় গেদে পৌঁছবে।

5/13
একইভাবে ৩১২২৬ এখন ৩১৯৩০ ডাউন গেদে–শিয়ালদহ স্পেশাল হিসাবে গেদে থেকে ০৮:26 টায় ছেড়ে ১০:৫৭ টায় শিয়ালদহ পৌঁছাবে, যা সকালের সময় যাত্রীদের জন্য আরও সুবিধাজনক প্রত্যাবর্তনের সুযোগ দেবে।

6/13
৩১৪৩১ আপ শিয়ালদহ–নৈহাটি লোকাল ট্রেনটির সময় পুনর্নির্ধারণ করে ১৬:৫০ টায় করা হয়েছে এবং এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ শিয়ালদহ–গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। ট্রেনটি শিয়ালদহ থেকে ১৬:৫০ টায় ছেড়ে ১৯:৩৮ টায় গেদে পৌঁছাবে। এর ফলে নদিয়া জেলার যাত্রীদের জন্য সন্ধ্যাবেলার একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে।

7/13
গেদে– মাঝেরহাট সরাসরি পরিষেবা:ক্রস-সেকশনাল যাত্রার প্রয়োজনীয়তা বিবেচনা করে বিদ্যমান গেদে–রানাঘাট এবং নৈহাটি– মাঝেরহাট  পরিষেবাকে একত্রিত করে একটি নতুন নিরবচ্ছিন্ন পরিষেবা চালু করা হয়েছে।

8/13
৩০১৪৪ ডাউন গেদে– মাঝেরহাট স্পেশাল গেদে থেকে ১৬:১৫ টায় ছেড়ে ১৯:২৮ টায় মাঝেরহাট পৌঁছবে।

9/13
সন্ধ্যার সময়সূচির উন্নতি:৩১৩৩৩ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল এখন শিয়ালদহ থেকে ১৬:৩০ টায় (আগের সময় ১৬:৫০ এর পরিবর্তে) ছাড়বে, যাতে সন্ধ্যার ব্যস্ত সময়ে ট্রেন চলাচল আরও সুসংগঠিত করা যায়।

10/13
গেদে–রানাঘাট শাখায় নতুন বিশেষ পরিষেবা:যাত্রীদের অপেক্ষার সময় কমাতে এবং স্থানীয় যাতায়াতকে আরও সহজ করতে তিনটি নতুন বিশেষ ট্রেন চালু করা হচ্ছে—

11/13
৩১৭৬১ আপ রানাঘাট–গেদে ইএমইউ স্পেশাল রানাঘাট থেকে ০৭:০৫ টায় ছেড়ে ০৭:৫৭ টায় গেদে পৌঁছবে।৩১৭৬২ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে ১৩:০০ টায় ছেড়ে ১৩:৫৫ টায় রানাঘাট পৌঁছবে। ৩১৭৬৪ ডাউন গেদে–রানাঘাট ইএমইউ স্পেশাল গেদে থেকে ২০:২৫ টায় ছেড়ে ২১:২১ টায় রানাঘাট পৌঁছবে।

12/13
এই উদ্যোগ দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন রানাঘাট–গেদে বিশেষ ট্রেন চালু করা এবং শহরমুখী পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে শিয়ালদহ ডিভিশন হাজার হাজার যাত্রীর জন্য আরও নমনীয় ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরি করছে।

13/13
এই পরীক্ষামূলক পরিষেবাগুলির যাত্রী সাড়া শিয়ালদহ ডিভিশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবে। বিস্তারিত সময়সূচির জন্য যাত্রীদের স্টেশন নোটিস বোর্ড ও রেলের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম দেখার অনুরোধ করা  হচ্ছে।