Hardik Pandya and National Flag: শরীরে জড়িয়ে রয়েছে জাতীয় পতাকা, সেই অবস্থায় মাঠের মধ্যেই ‘অশ্লীল কাজ’! পুলিশে দায়ের অভিযোগ, বিপাকে হার্দিক পান্ডিয়া
- Published by:Debalina Datta
Last Updated:
Hardik Pandya and National Flag: বান্ধবীকে যখন মাঠে চুমু খাচ্ছিলেন তখনও হার্দিকের গায়ে জড়ানো ছিল জাতীয় পতাকা, বড় বিপাকে ফাঁসলেন হার্দিক পান্ডিয়া৷
কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আনন্দে মাতোয়ারা টিম ইন্ডিয়া৷ এই অবস্থায় হঠাৎই দুঃসংবাদ এল হার্দিক পান্ডিয়ার জন্য৷ ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জন্য বড় সমস্যা তৈরি হতে পারে। ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে পুনেতে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শিবাজিনগর পুলিশ বিষয়টি তদন্ত করছে। Photo- AP
advertisement
গত রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারতীয় দল তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ভারত বিশ্ব ক্রিকেটে প্রথম দল হিসেবে তাদের শিরোপা রক্ষা করেছে। ভারতের জয়ের পর, সমস্ত খেলোয়াড়রা উদযাপনে মেতে ওঠে। অনেক ভারতীয় খেলোয়াড়ই শরীরে ভারতীয় পতাকা জড়িয়ে নিয়েছিলেন৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







