advertisement

South 24 Parganas News: দুই পাড়ে বাঁধা নৌকার দড়ি টেনেই চলছে নদী পারাপার! ৭০ বছরেও বদলাল না ছবিটা

Last Updated:

বিপজ্জনক নৌকায় করে দীর্ঘ ৭০ বছর ধরে নদী পারাপার করছেন কুলতলির গ্রামবাসীরা

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘ ৭০ বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে কুলতলির প্রান্তিক গ্রামের মানুষ। মেরীগঞ্জ-১ পঞ্চায়েতের আমতলি গ্রামের এই বাসিন্দারা বাধ্য হয়ে পিয়ালী নদীতে দাঁড়হীন নৌকায় করে খেয়া পারাপার করছেন। টালমাটাল সেই নৌকায় পা রাখতে হয় বয়স্ক থেকে শুরু করে শিশুদের। এমনকি অসুস্থ, গর্ভবর্তী সকলেরই একমাত্র ভরসা এই বিপজ্জনক নৌকা। যেখানে প্রতি ক্ষণে ক্ষণে থাকে প্রাণের ঝুঁকি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেষমেশ নদীর উপর ব্রিজ তৈরির দাবি তুলল এলাকাবাসী।
প্রত্যন্ত সুন্দরবনের নদী পিয়ালী। এই নদী জয়নগর এবং কুলতলি থানা এলাকার সীমানা দিয়েই বয়ে গেছে। পিয়ালী নদীর একতীরে কুলতলির মেরীগঞ্জ-১ পঞ্চায়েতের আমতলি গ্রাম। অপর তীরে রয়েছে জয়নগর থানার ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের শ্যামনগর গ্রাম। খেয়া পারাপারের জন্য নদীবক্ষে রয়েছে দাঁড়হীন একটি নৌকা। নদীর দুই তীরে তার দড়ি বাঁধা থাকে। সেই দড়ি টেনেই প্রতিদিন চলে ঝুঁকির পারাপার। মাঝির কোনও বালাই নেই। বর্ষাকালে পা পিছলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
স্কুলের ছাত্রছাত্রী সহ প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। দীর্ঘ ৭০ বছর ধরে এমনটাই চলে আসছে বলে এলাকাবাসীর দাবি। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতে সমস্যার কথা একাধিকবার জানানো হলেও কোনও সুরাহা হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন হলেও নদী পারাপারের সমস্যা সেই তিমিরেই রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা পিয়ালী নদীর উপর একটি কংক্রিটের সেতু বা কাঠের সাঁকো তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দুই পাড়ে বাঁধা নৌকার দড়ি টেনেই চলছে নদী পারাপার! ৭০ বছরেও বদলাল না ছবিটা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement