advertisement

South 24 Parganas News: দম্পতির জোড়া দেহ উদ্ধার! অভাবের তাড়নায় চরম সিধান্ত, বারুইপুরে চাঞ্চল্য

Last Updated:

দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর দে পাড়া রেল কলোনিতে।

দম্পতির জোড়া দেহ উদ্ধার! অভাবের তাড়নায় চরম সিধান্ত, বারুইপুরে চাঞ্চল্য
দম্পতির জোড়া দেহ উদ্ধার! অভাবের তাড়নায় চরম সিধান্ত, বারুইপুরে চাঞ্চল্য
বারুইপুর: এক দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর দে পাড়া রেল কলোনিতে। মৃতদের নাম সুজয় দাস(১৯) ও বসুমতি দাস(১৮)। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দুয়েক আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল সুজয় ও বসুমতি। কোনও রকম কর্মসংস্থান ছিল না সুজয়ের। তাঁদের একটা ৯ মাসের সন্তানও রয়েছে। আর সেই কারণেই সাংসারিক বিবাদ লেগেই ছিল পরিবারে। মূলত অভাবের কারণেই এই দম্পতি আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
advertisement
advertisement
এদিন সকালে সুজয় ও বসুমতির শিশু সন্তানের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে দেখেন সুজয় ঘরের চালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সকলে দেখেন বসুমতির দেহ বিছানায় পড়ে। সে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে প্রথমিক অনুমান স্থানীয়দের। সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
advertisement
অর্পণ মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দম্পতির জোড়া দেহ উদ্ধার! অভাবের তাড়নায় চরম সিধান্ত, বারুইপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement