advertisement

South 24 Parganas News: এ যেন চণ্ডাশোক থেকে ধর্মাশোকের কাহিনী! পুলিশ জীবনের হিংসায় বিতস্রদ্ধ ব্যক্তি শান্তির বাণী প্রচারে ছাড়লেন বাড়ি

Last Updated:

অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অশোক কুমার মধ্যপ্রদেশের উজ্জয়নীর বাসিন্দা। ভারতজুড়ে শান্তির বাণী ছড়িয়ে দিতে নিজের স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছেন।

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ছিলেন পুলিশকর্মী। সারাটা জীবন অতিবাহিত করেছেন হিংসা, হানাহানি বন্ধের লক্ষ্যে। কর্মক্ষেত্র থেকে অবসরের পর‌ও হানাহানি বন্ধের লক্ষ্য থেকে সরেননি অশোক কুমার। আর তাই সকলের মধ্যে শান্তির বাণী ছড়িয়ে দিতে ভারতভ্রমণে বের হয়েছেন তিনি।
অবসরপ্রাপ্ত পুলিশকর্মী অশোক কুমার মধ্যপ্রদেশের উজ্জয়নীর বাসিন্দা। ভারতজুড়ে শান্তির বাণী ছড়িয়ে দিতে নিজের স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছেন। তবে বর্তমানে তাঁর নাম আর অশোক কুমার নয়। পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। বর্তমানে তাঁর নাম মহাত্মা শিব জ্ঞানানন্দ। শিব জ্ঞানে জীব সেবাই তাঁর লক্ষ্য।
advertisement
advertisement
সেই অশোক কুমার শান্তির বাণী নিয়ে এখন বাংলার গঙ্গাসাগরে এসে হাজির হয়েছেন। তাঁর বক্তব্য, জীবনে যদি কোন‌ও পাপ করে থাকেন তবে তা গঙ্গাসাগরের পুণ্য জলে ধুয়ে ফেলতে চান। এখানে গঙ্গাস্নান করার পর তিনি বের হবেন ভারতভ্রমণে। গঙ্গাসাগরে পৌঁছনোর আগে তিনি ডায়মন্ডহারবারে মানুষজনের মধ্যে শান্তির বাণী প্রচার করেন।
তাঁর এই শান্তির বাণী প্রচারের উদ্যোগ প্রসঙ্গে অশোক কুমার বলেন, জীবনের অধিকাংশ সময় তিনি মানুষের মধ্যে হিংসা, হানাহানি দেখে কাটিয়েছেন। তাই তিনি চান মানুষের মধ্যে আর কোনও হিংসা হানাহানি যেন না থাকে, সবাই সবাইকে যেন ভাতৃত্ববোধ হয়ে ভালোবাসে। সংসারের মায়া, মোহ কাটিয়ে সেই লক্ষ্য পূরণের জন্যই তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এ যেন চণ্ডাশোক থেকে ধর্মাশোকের কাহিনী! পুলিশ জীবনের হিংসায় বিতস্রদ্ধ ব্যক্তি শান্তির বাণী প্রচারে ছাড়লেন বাড়ি
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement