advertisement

South 24 Parganas News: মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি, ধৃত ১

Last Updated:

পুকুরে মাছ ধরছিলেন এক ব্যক্তি। সেই সময় হঠাৎ কাশেম বৈদ্য তাঁকে আক্রমণ করেন। তাতে যিনি মাছ ধরছিলেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন

দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরাকে কেন্দ্র করে প্রথমে তর্কাতর্কি পরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই ব্যক্তি। বকুলতলার ঠাকুরচক এলাকার ঘটনা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। পরে বকুলতলা থানার পুলিশ কাসেম বৈদ্য নামে একজনকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে খবর, পুকুরে মাছ ধরছিলেন এক ব্যক্তি। সেই সময় হঠাৎ কাশেম বৈদ্য তাঁকে আক্রমণ করেন। তাতে যিনি মাছ ধরছিলেন তিনি মাটিতে লুটিয়ে পড়েন, শরীরে বেশ কিছুটা আঘাত লাগে। এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকুলতলা থানার পুলিশ। তারা সেখান থেকে অভিযুক্ত কাশেম বৈদ্যকে গ্রেফতার করে। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব এলাকার মানুষ।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি, ধৃত ১
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement