advertisement

South 24 Parganas News: জেলায় বেআইনি মদ বিক্রির রমরমা, পুলিশের হানায় ধৃত ১ বিক্রেতা

Last Updated:

বেআইনি মদ বিক্রির অভিযোগে জয়নগর থেকে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা: বারবার সতর্ক করলেও বিশেষ লাভ হচ্ছে না। তাই বেআইনি মদ বিক্রেতাদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে প্রশাসন। বেআইনি মদ বিক্রি করার অভিযোগে এবার জয়নগর থেকে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোরঞ্জন নস্কর।
দক্ষিণ ২৪ পরগনায় কয়েক বছর আগে এই বেআইনি মদ খেয়ে প্রচুর মানুষ মারা গিয়েছিল। সেই ক্ষত এখনও মেলায়নি। ফের যাতে সেই পরিস্থিতি ফিরে না আসে তাই তৎপর পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ এই বেআইনি মদ বিক্রি আটকাতে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। তারপরেও বেশ কিছু বিক্ষিপ্ত এলাকায় লুকিয়ে চুরিয়ে বেআইনি মদের কারবার চলছে। তেমনই একটি খবর এসে পৌঁছয় জয়নগর থানার কাছে। আর সেই সূত্র ধরেই হানা দিয়ে গ্রেফতার করা হয় বেআইনি মদ বিক্রেতাকে।
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে জয়নগর থানার এসআই দিগন্ত মণ্ডল, এসআই সায়ন ভট্টাচার্য সহ পুলিশের বিশেষ টিম জয়নগর থানার চালতাবেড়িয়ার উলুরদাঁড়ি এলাকা থেকে বেআইনি মদ বিক্রি করার অভিযোগে মনোরঞ্জন নস্করকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি জয়নগর থানার উলুরদাঁড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে ১৮ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জেলায় বেআইনি মদ বিক্রির রমরমা, পুলিশের হানায় ধৃত ১ বিক্রেতা
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement