advertisement

South 24 Parganas News: নামখানায় ট্রলারে আগুন! কালো ধোঁয়ায় ভরল এলাকা

Last Updated:

বৃহস্পতিবার নামখানায় ট্রলারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রলারটির নাম এফবি শঙ্খধ্বনি। ট্রলারের ভিতরে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

ট্রলারে আগুন
ট্রলারে আগুন
#নামখানা : বৃহস্পতিবার নামখানায় ট্রলারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রলারটির নাম এফবি শঙ্খধ্বনি। ট্রলারের ভিতরে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ট্রলারে আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ছেয়ে যায় সমস্ত এলাকা। এফবি শঙ্খধ্বনিতে যে মুহুর্তে আগুন লাগে, সেসময় ওই ট্রলারের আশেপাশে আরও বেশ কয়েকটি ট্রলার অবস্থান করছিল। প্রথমে সকলে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর। পরে আবার তারা ওই ট্রলারের আগুন নেভাতে সেখানে আসে।
এফবি শঙ্খধ্বনিতে আগুন লাগার মুহুর্তে ট্রলারটি স্থানীয় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অবস্থান করছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রলারে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। ট্রলারে আগুন লাগার পরই ওই ট্রলার থেকে বিপদসংকেত দেওয়া হয়। এরপর অন‍্যান‍্য ট্রলার দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায়।
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে অভিযান
এদিকে আগুন লাগার খবর শুনে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর স্থানীয় নামখানা থানায় পৌঁছালে নামখানা থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এই আগুন লাগার ঘটনায় ট্রলারের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক টাকার জাল ও অন‍্যান‍্য মাছ ধরার সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে অনুমান করা হয়েছে। আগুন নেভার পর এখন সেখানে ক্ষয়ক্ষতির পরিমান জানার করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নামখানায় ট্রলারে আগুন! কালো ধোঁয়ায় ভরল এলাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement