advertisement

South 24 Parganas News: বারুইপুর হাসপাতালের রান্নাঘরে হানা পুরসভার চেয়ারম্যানের! হঠাৎ এমন কাণ্ড কেন ঘটল

Last Updated:

South 24 Parganas News: ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাংস রান্না দেখে লক্ষ্য করেন বাঁধাকপির জন্য ছোলা বরাদ্দ থাকলেও তা দেওয়া হয়নি। ডালও ভাল হয়নি। ক্ষুব্ধ চেয়ারম্যান।

+
বারুইপুর

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল

বারুইপুর: বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে হঠাৎই হানা দিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন তিনি। পাশাপাশি রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন। সব ধরনের পরিষেবা ঠিকঠাক আছে কিনা, তাও তিনি খতিয়ে দেখেন।
এরপরই হাসপতালের রান্না ঘরে পৌঁছে যান পুরসভার চেয়ারম্যান। রান্না পরখ করে তিনি প্রশ্ন তোলেন, বাঁধাকপির তরকারিতে ছোলা দেওয়া হয়নি কেন? তাঁর নির্দেশ, ডাল ঘন নয়, ভাল করতে হবে। এই বলে হাসপাতালের রান্নার দায়িত্বে থাকা ম্যানেজারকে তলব করেন চেয়ারম্যান।
advertisement
advertisement
ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মাংস রান্না দেখে লক্ষ্য করেন বাঁধাকপির জন্য ছোলা বরাদ্দ থাকলেও তা দেওয়া হয়নি। ডালও ভাল হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে চেয়ারম্যান রান্নার দায়িত্বে থাকা ম্যানেজারকে পুরসভায় দেখা করতে বলেন।
চেয়ারম্যানের বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন। ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিকও। পাশাপাশি গোলপুকুরের মোড় থেকে হাসপাতালের গেটে যাতে কোনও ভাবে অটো, টোটো না দাঁড়ায়, তার জন্য বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ট্র্যাফিকের কাছে আবেদন করেন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর হাসপাতালের রান্নাঘরে হানা পুরসভার চেয়ারম্যানের! হঠাৎ এমন কাণ্ড কেন ঘটল
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement