advertisement

South 24 Parganas News: বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা

Last Updated:

আমরা জানি আজ ভাইফোঁটা বাঙালি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বোন ও দিদিরা তার ভাইকে দাদাকে ভাইফোঁটা দিয়ে আশীর্বাদ করে। এই ভাইফোঁটা ঘিরে তার এক অন্য নজির দেখলো বারুইপুর ও সোনারপুর।

ভাই ফোঁটা
ভাই ফোঁটা
#বারুইপুর : আমরা জানি আজ ভাইফোঁটা বাঙালি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বোন ও দিদিরা তার ভাইকে দাদাকে ভাইফোঁটা দিয়ে আশীর্বাদ করে। এই ভাইফোঁটা ঘিরে তার এক অন্য নজির দেখলো বারুইপুর ও সোনারপুর। একদিকে যেমন হাসপাতালে ভর্তি রোগীকে ভাইফোঁটা দেওয়া হয়। অন্যদিকে পুলিশ কর্মীদের ফোটা দিলেন সোনারপুর কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম।
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ভাইফোঁটা দিলেন বারুইপুর মহিলা থানার পুলিশ অফিসাররা, সঙ্গে ছিল সামাজিক সংস্থা স্নেহরকর্ণধার পায়েল বন্দ্যোপাধ্যায়, মূলত তাঁরই উদ্যোগে এই উদ্যোগ নেওয়া হয়, মোট ২০জন রোগীকে ফোঁটা দেওয়া হয়, এমনকী মিষ্টান্ন খাওয়ানো হয় রোগীদের, রোগীরা বেডে বসে এই ফোঁটা পেয়ে আপ্লুত। পাশাপাশি অন্যদিকে পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম। ডিউটির কারণে বাড়ি যেতে পারেন না পুলিশ কর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোমাবাজি, আটক ১৬
আমরা জানি পুলিশের চাকরিতে তেমনভাবে কোন ছুটি থাকে না। তারা বাড়িতে বোনের বা দিদির ডাকে সাড়া দিয়ে যেতে পারে না। তারা মানুষের পরিষেবায় নিয়োজিত। সেই কথা মাথায় রেখে তাই থানায় এসেই ভাইফোঁটা দিলেন বিধায়ক। থানার সব পুলিশ কর্মীদের ফোঁটা দিলেন তিনি। এই ঘটনায় খুশি পুলিশ কর্মীরাও। উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা। আজ নরেন্দ্রপুর থানার পক্ষ থেকে এলাকার দরিদ্র মানুষের হাতে কম্বলও তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বারুইপুর হাসপাতালে ভর্তি রোগীদের ভাইফোঁটা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement