advertisement

Siliguri News: বাংলাদেশে মোষ পাচারের আগেই গাড়ি সহ ধৃত পাচারকারী

Last Updated:

বিহার থেকে ১৯ টি মোষ একটি ১৪ চাকা লরিতে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

+
title=

শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিলিগুড়িকে করিডর করে সীমান্তবর্তী দেশগুলিতে নানা ধরনের অবৈধ সামগ্রী পাচার হচ্ছে। তবে বাংলাদেশে গরু ও মোষ পাচারের ঘটনা সবচেয়ে বেশি। মাসকয়েক গরু পাচার নিয়ে অতিরিক্ত কড়াকড়ি শুরু হ‌ওয়ায় পাচারকারীরা এখন মোষ পাচারে যাবতীয় মনোসংযোগ দিয়েছে বলে সূত্রের খবর। রবিবার রাতে এমনই পাচার করতে গিয়ে এক পাচারকারী মোষ সহ ধরা পড়ল এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে।
জানা গিয়েছে, বিহার থেকে ১৯ টি মোষ একটি ১৪ চাকা লরিতে করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়িতে হানা দেয় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়ি সহ মোষগুলিকে আটক করে। গ্রেফতার করা হয় গাড়ির চালক মহম্মদ হোসেনকে। এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল শিলিগুড়িকে করিডর হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।
advertisement
advertisement
এদিকে ধৃত গাড়ি চালককে জেরা করে পুলিশ জানতে পারে, দীর্ঘদিন ধরেই তারা শিলিগুড়ির উপর দিয়ে বাংলাদেশে গরু ও মোষ পাচারের কাজ করছে। এই পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা জানার জন্য তদন্ত চালাচ্ছে এনজেপি থানার পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বাংলাদেশে মোষ পাচারের আগেই গাড়ি সহ ধৃত পাচারকারী
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement