advertisement

Purba Medinipur News: প্রাথমিক বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ অভিভাবকদের

Last Updated:

প্রাথমিক স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ। অসুস্থ হচ্ছে পড়ুয়ারা। ফলে পড়ুয়ারদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকেরা। স্কুলের স্বাস্থ্য ফেরাতে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হল তারা। ঘটনাটি মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকে।

+
রামবাগ

রামবাগ দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়

#মহিষাদল : প্রাথমিক স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ। অসুস্থ হচ্ছে পড়ুয়ারা। ফলে পড়ুয়ারদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকেরা। স্কুলের স্বাস্থ্য ফেরাতে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হল তারা। ঘটনাটি মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকে। মহিষাদল ব্লকের রামবাগ দক্ষিণ পল্লীর প্রাথমিক বিদ্যালয় এর পরিবেশ পঠন-পাঠনের উপযুক্ত না বলে দাবি পড়ুয়াদের অভিভাবকদের। তাদের দাবি দীর্ঘদিন ধরে এই স্কুলের বাহ্যিক পরিবেশ স্কুলের ছেলেমেয়েদের জন্য অস্বাস্থ্যকর। অথচ এই স্কুলে বসে দীর্ঘদিন ধরে পঠন-পাঠন করছে তারা।
প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ, স্কুলে তালা ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের রামবাগ দক্ষিণ পল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল, এমনকি নোংরা দুর্গন্ধ জলের উপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আহত বেশ কয়েকজন
দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও লাভ হয়নি। ওই স্কুলের পড়ুয়ার একজনের মা দীপা প্রামানিক জানান, স্কুলের সামনে জল জমা হয়ে আছে প্রায় এক বছর ধরে। জমা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। মশা মাছির উপদ্রব। দুর্গন্ধে বেশিক্ষণ দাঁড়ান যায় না। সেই জায়গায় ছাত্রছাত্রীরা সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্কুলে এই অস্বাস্থ্যকর পরিবেশে পঠন-পাঠন করছে। আবার মশা মাছির উপদ্রবও। ওই নোংরা জল পেরিয়েই ছাত্র-ছাত্রীদের পানীয় জল ধরতে যেতে হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সরকারি উদ্যোগে এই প্রথম জেলায় হচ্ছে মশলা চাষ
আবার এই নোংরা জমে থাকা জলের পাশেই মিড ডে মিল খেতে হয় ছাত্রছাত্রীদের যা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর। আমরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েছি তাতেও কাজ হয়নি। স্কুলে ছাত্র পাঠাব না।' ওই স্কুলের সহশিক্ষিকা জানান আমরা চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের ওই নোংরা জল থেকে দূরে রাখতে। আমরাও প্রশাসনকে জানিয়েছি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: প্রাথমিক বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ অভিভাবকদের
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement