advertisement

Purba Medinipur: জেলা জুড়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিদের বিক্ষোভ ও ডেপুটেশন

Last Updated:

জেলা জুড়ে একাধিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল।

+
তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত কো-অপারেটিভ মিল্ক প্রডিউসারস লিমিটেড

#তমলুক : জেলা জুড়ে একাধিক দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যরা বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল। মূলত দুধের ন্যায্য দাম ও বকেয়া পাওনার দাবিতে তমলুকে অবস্থিত জেলার একমাত্র সরকারি দুগ্ধ উৎপাদক তাম্রলিপ্ত কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স এর অফিসে বিক্ষোভ দেখায়। ১৬ দফা দাবিতে তাদের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। জেলা জুড়ে বিভিন্ন যুদ্ধ উৎপাদক সমবায় সমিতির সদস্যদের দাবি দীর্ঘদিন ধরে তারা দুধের ন্যায্য মূল্য ও বকেয়া পাওনা পাচ্ছে না। যার ফলে তারা সমিতির বিভিন্ন দুগ্ধ উৎপাদক চাষীদের দুধের দাম মেটাতে পারছে না। তাই এদিন তারা বিক্ষোভ দেখায়।
দুধের সঠিক মূল্যের দাবিতে, বকেয়া দুধের দাম মেটানোর দাবি সহ একগুচ্ছ দাবিতে জেলার সমস্ত দুগ্ধ সমবায় সমিতির সদস্যরা আজ ডেপুটেশন জমা দেবেন তাম্রলিপ্ত দুগ্ধ সমবায় সমিতি কো-অপারেটিভ লিমিটেড এর তমলুক অফিসে। এদিন বেলা দুটোর সময় পুরোনো জেলাশাসক অফিসের কাছে থাকার তাম্রলিপ্ত কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স অফিসে এসে বিক্ষোভ দেখায়।
আরও পড়ুনঃ সৈকতে আতঙ্ক! দিঘায় জোয়ারে ভেসে এল অজ্ঞাত পরিচয় মৃতদেহ
তাদের দাবিগুলি হল, ২০১৯ সালের জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত সমবায় সমিতির প্রান্তিক চাষীদের দু মাসের দু টাকা করে কেটে রাখা হয়েছে, এখনও পর্যন্ত সেই টাকা দেওয়া হচ্ছে না। ২০২১ সালে ডিসেম্বর মাসে প্রান্তিক চাষীদের দুধের লিটার পিছু ৬ টাকা করে কেটে নেওয়া হয়েছে। কিন্তু তা কেন কেটে নেওয়া হয়েছে তা অস্পষ্ট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রতিভা তুলে ধরতে জেলায় সরকারি উদ্যোগে সঙ্গীত প্রতিযোগিতা
২০২২ সাল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কাঁচামালের টাকা আটকে রাখা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। ৭ দিন অন্তর প্রান্তিক চাষীদের কাঁচামালের টাকা পেমেন্ট করার কথা বললে বলা হলেও ৩০ দিন পার করলেও তা মেটানো হচ্ছে না। এরকমই ষোল দফা দাবিতে সোচ্চার হয় বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমিতির সদস্যরা।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: জেলা জুড়ে বিভিন্ন দুগ্ধ উৎপাদক সমবায় সমিতিদের বিক্ষোভ ও ডেপুটেশন
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement