advertisement

Ratha Yatra Utsav: রথ এলেই খুশিতে মাতে কোলাঘাটের মালাকার পাড়া

Last Updated:

রথযাত্রার সময় প্রতিবছর খুশির ঢেউ ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায়। এখানকার কারিগররা গত দু'মাস ধরে রথ তৈরিতে ব্যস্ত থাকেন।

+
title=

পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই রথ। পুরীর জগন্নাথ দেবের বিশ্ববিখ্যাত রথের পাশাপাশি বাংলাতেও মহা ধুমধাম করে নানান জায়গায় টানা হবে রথ। মাহেশ, ইসকন, মহিষাদলের রাজবাড়ির মতো বাংলায় যেমন বহু ঐতিহ্যবাহী রথ টানা হয় তেমনই পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের মতো করে ছোট ছোট রথ টানে।
রথযাত্রার সময় প্রতিবছর খুশির ঢেউ ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মালাকার পাড়ায়। এখানকার কারিগররা গত দু’মাস ধরে রথ তৈরিতে ব্যস্ত থাকেন। এখানে মূলত থার্মোকল দিয়ে রথ তৈরি হয়। কোলাঘাটের এই থার্মকলের রথ স্থানীয় কোলাঘাটের বাজার সহ ঘাটাল, খড়গপুর, তমলুক, হলদিয়া, বাগনানেও সরবারহ করা হয়। ৩০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা দামেও এই বছর বিক্রি হোক হয়েছে এখানকার কারিগরদের তৈরি রথ।
advertisement
advertisement
এখানকার কারিগররা শোলা দিয়ে দেব-দেবীর অঙ্গসজ্জার গহনা বানান। পাশাপাশি থার্মোকল- শোলা দিয়ে ছোট ছোট রথ তৈরি করা হয়। গত কয়েকদিন ধরে এখানে বিক্রিবাটা বেশ ভালোই হয়েছে। কিন্তু সোমবার থেকে বৃষ্টি শুরু হওয়ার কপালে কিছুটা হলেও চিন্তার ভাঁজ মালাকার পাড়ার কারিগরদের। যদিও তাঁদের আশা, মঙ্গলবার সকালের মধ্যে সমস্ত রথ বিক্রি হয়ে যাবে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Ratha Yatra Utsav: রথ এলেই খুশিতে মাতে কোলাঘাটের মালাকার পাড়া
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement