advertisement

Viral Bride Video: বিয়েবাড়িতে নতুন বউয়ের মঞ্চ কাঁপানো নাচ! দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Last Updated:

Viral Bride Video: বিয়ের আগে মঞ্চে দারুণ ভঙ্গিমায় নেচে মজা করতে দেখা যায়। মঞ্চে মন খুলে নাচলেন নতুন কনে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময়ে বরও (Viral Video) সেখানে উপস্থিত থাকলেও তিনি কনেকে দেখেও যেন দেখছেন না।

সোশ্যাল কাঁপাচ্ছেন সুপারহিট কনে!
সোশ্যাল কাঁপাচ্ছেন সুপারহিট কনে!
#বিয়ের ভিডিও: বলাই বাহুল্য, ঠুমকে এবং মজাদার নাচের পারফরম্যান্স ছাড়া ভারতীয় বিয়ে একেবারেই অসম্পূর্ণ। সৌভাগ্যক্রমে, আজ আর সেই দিন নেই। কনেরা আজকাল আর বিয়ের দিনে লাজুক হয়ে বিয়ের মঞ্চে চুপচাপ বসে থাকেন না জড়োসড়ো হয়ে (Viral Video)। নিজেদের আনন্দ প্রকাশ করেন নিজেদের মতো করেই। এমনই একটি প্রাণোচ্ছল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নববধূকে এই ভিডিওতে (Viral Bride Video) বিয়ের আগে মঞ্চে দারুণ ভঙ্গিমায় নেচে মজা করতে দেখা যায়। মঞ্চে মন খুলে নাচলেন নতুন কনে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সময়ে বরও (Viral Video)  সেখানে উপস্থিত থাকলেও তিনি কনেকে দেখেও যেন দেখছেন না।
ভাইরাল ভিডিওটিতে (Viral Bride Video) দেখা যায় একটি সুন্দর লাল লেহেঙ্গা পরে মঞ্চে নববধূ। বিখ্যাত গায়ক সুখবীরের গানে নাচছেন তিনি। 'তারে গিন জিন' গানটি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই তুমুল উত্তেজিত কনে তার দুই হাত তুলে পাঞ্জাবি গানের তালে নেচে ওঠেন।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by WedAbout.com (@wedabout)

advertisement
কনে মঞ্চে এলে প্রথমেই ক্যামেরার দিকে তাকায়। সেই সময় বর তাঁর পাশে দাঁড়িয়ে অতিথিদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। নববধূ এরপরেই আচমকা নাচ (Viral Video) শুরু করে দেন। কিছুক্ষণ পরে, অন্য একজন অতিথি তার সঙ্গে মজা করে গানের তালে কোমর দোলাতে শুরু করেন। এরপরেই দুজনে চমকপ্রদ নাচ (Viral Bride Video) চালিয়ে যান বেশ কিছুক্ষণ যা দেখে তাজ্জব উপস্থিত অতিথিরাও। গোটা ভিডিও জুড়ে কনের মুখে দেখা যায় প্রাণখোলা মিষ্টি হাসি।
advertisement
সোশ্যাল মিডিয়ায় (Viral Bride Video) আপলোড হওয়ার পর থেকে নেটিজেনরা এই ভিডিওটি বেশ পছন্দ করছেন। WedAbout নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড করার সঙ্গে সঙ্গেই মানুষ এটিকে খুবই পছন্দ করেছে। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, 'নববধূ দারুণ উৎসাহে নাচলেন।' আরও অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিওতে তাঁদের মতামতও দিয়েছেন। হাজার হাজার মানুষ এই ভিডিও পছন্দ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bride Video: বিয়েবাড়িতে নতুন বউয়ের মঞ্চ কাঁপানো নাচ! দুর্বার গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement