advertisement

Optical Illusion: স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও

Last Updated:

স্কুলপড়ুয়াদের এই একটি বিশাল ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা লোকেদের চ্যালেঞ্জ করে তিনটি প্যাঁচাকে খুঁজে বের করতে।

স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
কলকাতা: “প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চ্যাঁচানি ! শুনে শুনে আন্‌মন নাচে মোর প্রাণমন !” তবে এ ছবির প্যাঁচা কিন্তু চেঁচাচ্ছে না। সাম্প্রতিক অতীতে অনেক মন-বিভ্রান্তকর অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মাথা ঘামাতে বাধ্য করেছে। তা সে ছবির ধাঁধা হোক বা পেইন্টিংয়ের ভিতরে লুকানো অন্য কিছু হোক, অপটিক্যাল বিভ্রমগুলি সমাধান করা সবসময়ই মজাদার। স্কুলপড়ুয়াদের এই একটি বিশাল ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা লোকেদের চ্যালেঞ্জ করে তিনটি প্যাঁচাকে খুঁজে বের করতে।
এই ধাঁধাটি বেশ কঠিন, কারণ বলা হচ্ছে যে লুকানো প্যাঁচা তিনটে নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র এক শতাংশ লোকই দেখতে পারে। ধাঁধার ছবিটি একটি বিশাল ভিড় বা স্কুলের বাচ্চাদের ছবি। স্কুলের বাচ্চাদের এই ছবিতে কোথাও তিনটি প্যাঁচা লুকিয়ে আছে। তা বলে এক পলকে তাদের পাওয়া যাবে না।
advertisement
advertisement
৩০ সেকেন্ডের মধ্যে এই বুদ্ধির ধাঁধা সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করলে বুদ্ধি বিকশিত হবেই। দর্শকরা অনেকেই অবাক হয়েছিলেন কারণ তাঁদের বেশিরভাগই ছবির দিকে যতই তাকান না কেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত লুকানো প্যাঁচা খুঁজে পাননি কেউই।
চিন্তা করার দরকার নেই। একটি সমাধানের ক্লু দেওয়া যেতেই পারে, যা সহজেই প্যাঁচা সনাক্ত করতে সাহায্য করবে।
advertisement
ছবিতে তিনটি প্যাঁচাকে দেখতে হলে, উপর থেকে নিচে গ্রিডের ভঙ্গিতে খুঁজতে হবে। জিগজ্যাগ ভঙ্গিতেও খোঁজা যেতে পারেন। কিন্তু কখনওই উলটোপালটা ভাবে খোঁজা চলবে না। পুলিশ কিন্তু গ্রিডের ভঙ্গিতে এইভাবেই অপরাধীদের খোঁজে।
advertisement
এখনও খুঁজে না পেলে হতাশ হওয়ার কিছু নেই। সমাধান বলে দেওয়া যেতেই পারে।
তিনটে প্যাঁচার প্রথমটি রয়েছে উপরের বাম কোণে, দ্বিতীয়টি মাঝখানে এবং তৃতীয়টি নীচের ডানদিকে ৷
এবার নিশ্চয়ই লুকানো প্যাঁচা তিনটে খুঁজে পাওয়া গিয়েছে?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: স্কুলের একদল বাচ্চা না তিনটে প্যাঁচা? খুঁজুন নিজে, খুঁজতে দিয়ে নাজেহাল করুন বন্ধুদেরও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement