পরীক্ষার খাতায় এ সব কী লিখেছে ছাত্র? সমাজবিজ্ঞানের প্রশ্নের উত্তরে স্লোগান! ১০০ টাকার নোট... আর কী কী?
- Published by:Tias Banerjee
Last Updated:
সমাজবিজ্ঞান পরীক্ষার খাতা দেখে চমকে উঠলেন শিক্ষক। এ কী! ছাত্র উত্তরের জায়গায় কী লিখেছে এগুলো? এর পরেই কবিতা, স্লোগান, ১০০ টাকার নোট সাঁটা সেই উত্তরপত্র ভাইরাল হয়, যা নিয়ে হইচই নেট দুনিয়ায়!
উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ইন্টারমিডিয়েট পরীক্ষার এক উত্তরপত্র ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। দ্বাদশ শ্রেণির এক ছাত্রের দুঃসাহস দেখে বিস্মিত শিক্ষকরা। সমাজবিজ্ঞান পরীক্ষায় তাঁর লেখা উত্তরের খাতা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরীক্ষার প্রশ্নের উত্তর না লিখে সেখানে কবিতা, স্লোগান এমনকি ১০০ টাকার নোট পর্যন্ত সেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে সেই ছাত্রের বিরুদ্ধে। সেই খাতার ভিডিও রয়েছে প্রতিবেদনের শেষে। দেখলে তাজ্জব হবেন!
ঘটনাটি সুমেরপুরের মা গীতা মহেশ্বরী ইন্টার কলেজে। ২১ জানুয়ারি, ২০২৬-এ অনুষ্ঠিত সমাজবিজ্ঞান পরীক্ষার ওই কপিতে ছাত্র নিজের নাম লেখে—রাঘব। প্রথম পাতায় লেখা ছিল, “জয় শ্রী রাম, জয় হনুমান দাদা।” পরের পাতায় সে লেখে, “সরি স্যার, ভুল করে ছেড়ে দিয়েছি।” তৃতীয় পাতায় একটি ছড়া—“আমার কপি আপনার শিক্ষকের কাছে নিয়ে যান, ইচ্ছা হলে তিনি আপনাকে পাশ করিয়ে দেবেন।” এখানেই শেষ নয়।
advertisement
advertisement

হামিরপুরে ভাইরাল ছাত্রের উত্তরপত্রে ১০০ টাকার নোট সেঁটে চমক!
advertisement
আরও এক জায়গায় লেখা ছিল, “বাবরের বাবার নাম কী? ছত্রপতি শিবাজি মহারাজ। ১০০-র মধ্যে ১০০। জয় শ্রী রাম।” প্রশ্নের উত্তরের বদলে গোটা কপিজুড়ে এমনই নানা বাক্য লেখা ছিল বলে জানা গিয়েছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয়, কপির দুটি আলাদা পাতায় ১০০ টাকার নোট সেঁটে দেওয়া হয়েছিল। অনুমান, পাশ করানোর অনুরোধ হিসেবেই এমন কাণ্ড ঘটিয়েছে ছাত্রটি। পাশাপাশি “ডার্লিং মিঁয়াও…” ধরনের কথাও লেখা ছিল, যা নিয়ে বিতর্ক আরও বেড়েছে। ঘটনাটি যেমন বিস্ময়কর, তেমনই অনেকের কাছে হাস্যকরও।
advertisement
advertisement
ইনস্টাগ্রামে ‘in.indians’ নামে একটি অ্যাকাউন্ট থেকে উত্তরপত্রের ছবি শেয়ার করা হয়। অল্প সময়েই তা ভাইরাল হয়ে যায়। হাজার হাজার শেয়ার ও মন্তব্য জমা পড়ে। কেউ কেউ বিষয়টিকে পরীক্ষার চাপের সঙ্গে যুক্ত করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমার এক বন্ধু এমনই লেখে।” আরেকজনের মন্তব্য, “এটা কী! মানুষ এমন করে কেন?” অনেকে ছাত্রের ‘সৃজনশীলতা’ দেখে হাসাহাসি করলেও, কেউ কেউ শিক্ষাব্যবস্থা ও পরীক্ষার চাপ নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অধিকাংশই ঘটনাটিকে হালকাভাবে নিয়েছেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 23, 2026 3:19 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পরীক্ষার খাতায় এ সব কী লিখেছে ছাত্র? সমাজবিজ্ঞানের প্রশ্নের উত্তরে স্লোগান! ১০০ টাকার নোট... আর কী কী?











