কোমরে হাত দিয়ে...দুই বাংলার দুই বিখ্যাত নায়িকার সঙ্গে এ কী আচরণ 'সুপারস্টার' শাকিব খানের! নিন্দার ঝড়! কী ঘটল জানেন?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শাকিব খানের ইদে মুক্তি পাওয়া প্রিন্স বক্স অফিসে ব্যর্থ। এবার জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিনের সঙ্গে আচরণ ঘিরে নতুন বিতর্কে সরগরম টলিউড।
কলকাতা: কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত ছবি ‘প্রিন্স’ সফল না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শাকিব খান। তবে একই সঙ্গে তাঁর আচরণ নিয়েও শুরু হয়েছে আলোচনা। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন জ্যোতির্ময়ী কুণ্ডু। মুক্তির পর থেকেই সীমাবদ্ধতার কারণে সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নিজের দায় স্বীকার করেছেন শাকিব খান। তবে ওই প্রদর্শনীতে দুই অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিনের সঙ্গে শাকিব খানের আচরণ নিয়ে কিছু মহলে আলোচনা তৈরি হয়েছে। কিছু মুহূর্তে অভিনেত্রীরা অস্বস্তিতে ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অবশ্য কেউই সরাসরি কোনও মন্তব্য করেননি।
advertisement
এর আগে জ্যোতির্ময়ী অভিনয় করেছিলেন প্রজাপতিতে। সেই ছবি ছিল সুপারহিট। দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি ২ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারে কেক কেটে ছবির সাফল্য উদযাপন করেছিলেন অভিনেতা ও প্রযোজক দেব। উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যরাও। বাণিজ্যিক ব্যর্থতার পাশাপাশি প্রদর্শনী-পরবর্তী এই বিতর্কও ‘প্রিন্স’কে নতুন করে আলোচনায় এনে দিয়েছে। বড়পর্দায় জ্যোতির্ময়ীর এন্ট্রি হয় টলিউডের ‘মেগাস্টার’ দেবের বিপরীতে। ‘প্রজাপতি ২’ ছবিতে জ্যোতির্ময়ীর অভিনয় নজর কাড়ে দর্শকের। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কাজের শুরু। দেবের পর শাকিবের সঙ্গে ‘প্রিন্স’ ছবিতে নায়িকা হিসেবে কাজের সুযোগ পান।
advertisement
ইদে মুক্তি পেয়েছি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। তা ব্যর্থ হলেও অসংখ্য অভিযোগ ছবিকে ঘিরে। শিরোনামে এসেওছে এই ছবি। ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণই যেন কিছুটা আপত্তিকর। চোখেমুখে কি অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও তাসনিয়া ফারিনের। তাঁরা অবশ্য এনিয়ে কিছু বলেননি।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 5:10 PM IST











