কলকাতা : কেকেআর বোলারদের অসহায় অবস্থা ইডেনে। সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ঝড়ের গতিতে রান তুলছেন।
একসময় তাঁকে বলা হত ‘মিস্ট্রি স্পিনার’। এখন তিনিই কেকেআরের বোঝা! প্রতিটা ম্যাচে তাঁকেই টার্গেট করছে প্রতিপক্ষ দলের ব্যাটাররা। তিনি কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। টি-২০ বিশ্বকাপের সময় থেকেই তাঁর অফ ফর্ম চলছে। আইপিএলে নামার পরও সেই অফ ফর্মের গেরো কাটছে না।
বরুণ চক্রবর্তীর ভেলকি আগে সহজে ধরতে পারতেন না ব্যাটাররা। তবে এখন তাঁকে পড়ে ফেলেছেন অনেকে। তাঁর বোলিং ভ্যারিয়েশন, অ্যাকশন, সবই যেন ধরে ফেলেছেন ব্যাটাররা। তাঁর বিরুদ্ধে কীভাবে খেলতে হবে, তা আগেভাগেই পরিকল্পনা করে নামছে বিপক্ষ দলের ব্যাটাররা।
মিডল ওভারে সব থেকে বেশি নিষ্ক্রিয় বলে প্রমাণিত হচ্ছেন বরুণ। উইকেট তোলার থেকে রান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাঁর পক্ষে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন তিনি।
টি-২০ বিশ্বকাপে ১৪টি উইকেট পেয়েছিলেন তিনি। ইকোনমি ছিল ৯.২৪। উইকেট পেলেও দেদার রান বিলিয়িছিলেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৭ রান দেন তিনি। ভারতীয় দলের জার্সিতে বরুণের শুরুটা ছিল দুর্দান্ত। তবে এখন তাঁর ফর্ম একেবারে তলানিতে। ফলে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআরের উপরও চাপ বাড়ছে।
আরও পড়ুন- ১৪০ কেজি ওজনের আনফিট ক্রিকেটার! আইপিএল কাঁপিয়েছিলেন, এখন কোথায়?
কেকেআর ক্যাপ্টেন ও ম্যানেজমেন্ট অবশ্য তাঁর উপর এখনই ভরসা হারাচ্ছে না। অধিনায়ক অজিঙ্ক রাহানে গুরুত্বপূর্ণ সময়ে বল তুলে দিচ্ছেন বরুণের হাতে। হেডকোচ নায়ার বলছেন, বরুণ মানসিকভাবে দৃঢ়। এমন একটা সময় যে কোনও ক্রিকেটারের জীবনে আসে। তবে বরুণ আবার ফিরবেন নিজের ছন্দে। কঠিন চ্যালেঞ্জই বরুণকে আরও শক্তিশালী করে তুলবে।
একসময়ের ‘ম্যাচ উইনার’ এখন ফর্ম ফিরে পেতে লড়ছেন। কেকেআর বোলিং ইউনিটের অন্যতম ভরসা বরুণ। তিনিই যদি অফ ফর্মে থাকেন তা হলে নাইটদের চাপ আরও বাড়তে পারে।
আউট অনিকেত বর্মা। সানরাইজার্স ১০ ওভারে চার উইকেট হারিয়ে ১২২ রান করল। অনুকুল রয়ের বলে দুর্দান্ত ক্যাচ নিলেন রিঙ্কু সিং।
২১ বলে ৪৮ রান করে আউট টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। একই ওভারে ঈশান কিষাণের পর অভিষেককে আউট করলেন মুজারবানি। কেকেআর তারকা বরুণ চক্রবর্তী দুর্দান্ত ক্যাচ ধরলেন।
৯ বলে ১৪ রান করে আউট ঈশান কিষাণ। তবে অভিষেক শর্মা এখনও ক্রিজে রয়েছেন। ২০ বলে ৪৮ রান করে অপরাজিত টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার। কিষাণকে আউট করলেন মুজারবানি।
২১ বলে ৪৬ রান করে আউট সানরাইজার্সের ট্রাভিস হেড। ইডেনে শুরু থেকেই হেড ও অভিষেক শর্মা তাণ্ডব শুরু করেছিলেন। কেকেআর বোলারদের অসহায় অবস্থা ছিল। হেডকে আউট করলেন কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ার কার্তিক ত্যাগী।
৫.১ ওভারে ৭৫ রান করে ফেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার তাণ্ডব চলছে যেন! কেকেআরের বোলার মুজারবানি, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, বৈভবদের করুণ অবস্থা।
সানরাইজার্সের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কেকেআর ক্যাপ্টেন। শুরু থেকেই মারকাটারি খেলতে থাকেন সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। কেকেআর পেসার ব্লেসিং মুজারবানি দ্বিতীয় ওভারে ১৬ রান দিলেন। তিন ওভার শেষে সানরাইজার্সের রান ৪৩।
মিডল ওভারে সব থেকে বেশি নিষ্ক্রিয় বলে প্রমাণিত হচ্ছেন বরুণ। উইকেট তোলার থেকে রান বাঁচানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছে তাঁর পক্ষে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়েছেন তিনি।
ইডেনে টস জিতল কেকেআর। তবে নাইট ক্যাপ্টেন রাহানে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন। ব্যাট করতে নামবে সানরাইজার্স। রাহানে জানিয়েছেন, নাইটদের দলে কোনও পরিবর্তন হয়নি।
মুম্বইয়ের বিরুদ্ধে ভাল বোলিং করতে পারেননি। তবে বরুণ চক্রবর্তীতেই আস্থা কেকেআর কোচের।
মুম্বই ম্যাচের মতো আজ একই দল রাখতে পারে কেকেআর।



