Bengal Election BJP Candidate : শুভেন্দুর পর ভাই দিব্যেন্দু অধিকারী ঢাক-ঢোল বাজিয়ে এগরায় মনোনয়ন জমা দিলেন
- Reported by:Madan Maity
- local18
- Published by:Salmali Das
Last Updated:
Bengal Election BJP Candidate: মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এই প্রথমবার বিধানসভা আসনে লড়ছেন অধিকারী পরিবারের দিব্যেন্দু। এবারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি।
এগরা, মদন মাইতি: মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এই প্রথমবার বিধানসভা আসনে লড়ছেন অধিকারী পরিবারের দিব্যেন্দু। এবারে পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। বৃহস্পতিবার এগরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে যান তিনি।
বিজেপি প্রার্থীর মনোনয়নকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ভেসে ওঠে। ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিতে যান দিব্যেন্দু অধিকারী। এদিন কাঁথির শান্তিকুঞ্জ থেকে ঢাক ঢোল বাজিয়ে এগরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন বহু বিজেপি কর্মী সমর্থক। মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে এগরার ভবানিচকে রঘুনাথ জীউর মন্দিরে পুজো দেন দিব্যেন্দু অধিকারী। এরপর এগরা দিঘা মোড় থেকে মহকুমা শাসকের দফতর পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রথমে কিছুটা টোটো করে যান দিব্যেন্দু। তারপর পায়ে হেঁটে এগিয়ে যান মহকুমা শাসকের দফতরের।
advertisement
আরও পড়ুনঃ রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিল AAP, বক্তব্যে রাখার সময় না দেওয়ার আবেদন
advertisement
মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু অধিকারী বলেন, “এগরা আমার পৈত্রিক বাসস্থান। আমার পরিবার স্বাধীনতা সংগ্রামীর পরিবার। কিন্তু কেউ কেউ আমাকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা করছে।” তিনি আরও বলেন, বাংলায় অপশাসন চলছে। দুর্নীতিমুক্ত সরকার দরকার। বাংলায় মোদিজীর নেতৃত্বে সরকার গড়া দরকার।
advertisement
এদিন দিব্যেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়ন জমা দেন পটাশপুর বিধানসভার বিজেপি প্রার্থী তপন মাইতি। তিনিও ঢাক ঢোল বাজিয়ে বহু কর্মী সমর্থক নিয়ে মিছিল করে আসেন। পায়ে হেঁটে মহকুমা শাসকের দফতরে পৌঁছান তিনি। বৃহস্পতিবার একদিকে ভবানীপুরে অমিত শাহকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেন। অন্যদিকে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে এগরায় দিব্যেন্দু অধিকারী মনোনয়ন জমা দিলেন।
Location :
Egra,Purba Medinipur,West Bengal
First Published :
Apr 02, 2026 5:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Bengal Election BJP Candidate : শুভেন্দুর পর ভাই দিব্যেন্দু অধিকারী ঢাক-ঢোল বাজিয়ে এগরায় মনোনয়ন জমা দিলেন









