advertisement

এই দোকানে চা খেতে এলেই ছেড়ে যাবে 'বদ' নেশা! চোখের সামনে মৃত্যু দেখেই বড় সিদ্ধান্ত বিক্রেতার

Last Updated:

নিজের দোকানে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন গুটখা ও তামাকজাত দ্রব্যের বিক্রি। শুধু তাই নয়, তাঁর দোকানে আসা ক্রেতাদেরও এই নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন নিয়মিত।

+
গুসকরা 

গুসকরা 

গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: গুসকরা শহরের এক সাধারণ চা বিক্রেতা, অথচ কাজের মধ্যে অসাধারণ মানবিকতা, এই ভাবেই ধরা দেন পাঞ্জাব শেখ। পেশায় তিনি চা বিক্রেতা হলেও, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। নিজের ছোট্ট চায়ের দোকান চালিয়েই বহু দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি। এলাকার মানুষদের কাছে তিনি শুধু ব্যবসায়ী নন, এক কথায় একজন সমাজসেবী মানুষ। সম্প্রতি তিনি নিয়েছেন এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ, নিজের দোকানে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন গুটখা ও তামাকজাত দ্রব্যের বিক্রি।
শুধু তা-ই নয়, তাঁর দোকানে আসা ক্রেতাদেরও এই নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন নিয়মিত। পাঞ্জাব শেখ জানালেন, চোখের সামনে একের পর এক পরিচিত মানুষকে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখেছেন তিনি। গুটখা ও তামাকের নেশাই তাদের জীবনের ইতি টেনেছে, এই কঠিন বাস্তব তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই সিদ্ধান্ত নেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “নিজের চোখের সামনে এই গুটখা খাওয়ার জন্য অনেকের প্রাণ যেতে দেখেছি। সত্যিই এইসব জিনিস সকলের জন্য অত্যন্ত খারাপ। আমি আমার দোকানে এইসমস্ত জিনিস বিক্রি বন্ধ করে দিয়েছি। কিছু কিছু পোস্টার দোকানে ঝুলিয়ে রেখে সকলকে সচেতন করার চেষ্টাও করছি।”
advertisement
তিনি আরও বলেন, “নিজের জন্য নয়, পরিবারের জন্য, সুস্থ জীবনের জন্য এই নেশা ছাড়তেই হবে। গুটখা আর তামাক শুধু শরীর নয়, একটি গোটা পরিবারকে ধ্বংস করে দেয়।” তাঁর এই বার্তা এখন ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়।শুধু নিজের দোকানেই সীমাবদ্ধ থাকেননি তিনি। এলাকার অন্যান্য ব্যবসায়ীদের কাছেও আবেদন জানাচ্ছেন যাতে তারাও গুটখা বিক্রি বন্ধ করেন। তাঁর কথায়, “আজ যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।”
advertisement
একজন সাধারণ চা বিক্রেতার এই অসাধারণ উদ্যোগ ইতিমধ্যেই নজর কাড়ছে স্থানীয়দের। গুসকরার এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা দিচ্ছে, নেশামুক্ত জীবনই হতে পারে সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
এই দোকানে চা খেতে এলেই ছেড়ে যাবে 'বদ' নেশা! চোখের সামনে মৃত্যু দেখেই বড় সিদ্ধান্ত বিক্রেতার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement