'বাংলার মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন' মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ মল্লিকার্জুন খার্গের
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
মুকুল রায়, বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, ৭২ বছর বয়সে প্রয়াত। কংগ্রেস, তৃণমূল ও বিজেপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি। মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে।
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ নামে পরিচিত এই প্রবীণ নেতা। একাধিক শারীরিক সমস্যায় দীর্ঘ দিন ধরে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।
মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। এক শোকবার্তায় তিনি জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন মুকুল রায়। তাঁর সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাঁকে দলমত নির্বিশেষে সম্মান এনে দিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। পরিবারের সদস্য, অনুগামী এবং শোকাহত সকলের প্রতি সমবেদনা জানান কংগ্রেস সভাপতি।
advertisement
তাঁর কথায়, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করে তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তাঁর অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে গভীর বোঝাপড়া তাঁকে দলমত নির্বিশেষে সম্মান এনে দিয়েছে।”
advertisement

advertisement
Deeply saddened by the passing of Former Union Minister, Shri Mukul Roy.
Having started his political career with the Indian Youth Congress, he sincerely worked for the people of West Bengal
His organisational skills and deep understanding of grassroots politics earned him…
— Mallikarjun Kharge (@kharge) February 23, 2026
advertisement
১৯৫৪ সালের ১৭ এপ্রিল জন্ম মুকুল রায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৬ সালে পাব্লিক অ্যাডমিনিসট্রেশন নিয়ে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। তবে শিক্ষাজীবনের গণ্ডি পেরোনোর আগেই রাজনীতিতে তাঁর সক্রিয় উপস্থিতি তৈরি হয়েছিল।
কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা রাখেন মুকুল রায়। ১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করলে প্রথম সারির সংগঠক হিসেবে তাঁর পাশে ছিলেন মুকুল। এক সময় তিলজলার পার্টি অফিসেই সপরিবারে থাকতেন তিনি। জেলা থেকে শহর, ব্লক থেকে বুথ—সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। ২০০৬ সালে তাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়। দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ হিসেবেও পরিচিত ছিলেন মুকুল।
advertisement
২০০১ সালে জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার প্রার্থী হয়ে পরাজিত হলেও থেমে থাকেননি। ২০০৬ সালে রাজ্যসভার সদস্য মনোনীত হন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ছিলেন। ২০১৭ সাল পর্যন্ত সাংসদ পদে ছিলেন তিনি। দ্বিতীয় ইউপিএ জমানায় কেন্দ্রীয় মন্ত্রীসভায় স্থান পান। প্রথমে জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলান। ২০১২ সালে রেল বাজেট নিয়ে বিতর্কের জেরে দীনেশ ত্রিবেদীর ইস্তফার পর রেলমন্ত্রীর দায়িত্ব নেন মুকুল রায়।
advertisement
২০১৫ সাল থেকে তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়-র সঙ্গে বৈঠকের জেরে তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল। ২০১৭ সালের ১১ অক্টোবর রাজ্যসভার সদস্য পদ ছাড়েন তিনি। একই বছরের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। ২০১৮ সালের পঞ্চায়েত ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে সক্রিয় ভূমিকা নেন। ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়।
advertisement
তবে ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের প্রভাব কিছুটা কমে আসে। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন তিনি। বঙ্গ রাজনীতির অন্দরে কৌশলী সংগঠক হিসেবে তাঁর ভূমিকা দীর্ঘদিন স্মরণে থাকবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi
First Published :
Feb 23, 2026 12:48 PM IST










