Viral Video| Money Heist|| 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে সহদেবের গলায় ট্রেন্ডিং 'বেলা চাও', ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
‘Bachpan Ka Pyaar’ Fame Sahdev Dirdo Sings ‘Bella Ciao’: ছত্তিশগড়ের (Chhattisgarh) বাসিন্দা সেই ছোট্ট সহদেব দিরদো গাইল মানি হাইস্টের (Money Heist) থিম সং (Theme Song) 'বেলা চাও' (Bella-Ciao) গানটি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) ভিডিও।
#ভাইরাল ভিডিও: সহদেব দিরদো (Sahdev Dirdo), নামটা মনে আছে নিশ্চয়ই। মাত্র ১০ বছর বয়সে সহদেব 'Bachpan Ka Pyaar' গেয়ে রাতারাতি ইন্টারনেট সেনসেশন (internet sensation) হয়ে গিয়েছিল। ছত্তিশগড়ের (Chhattisgarh) বাসিন্দা সেই ছোট্ট সহদেব এ বারে গেয়ে ফেলেছে মানি হাইস্টের (Money Heist) থিম সং (Theme Song) 'বেলা চাও' (Bella-Ciao) গানটি। সেই ভিডিওটিও মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে (Viral Video) পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভিডিওতে দেখা গিয়েছে, ছোট্ট সহদেবের পোশাক আগের তুলনায় অনেকটাই পরিপাটি। সাদা পাট ভাঙা জামায় নীল পকেট। চেহারাতেও জেল্লা ফিরেছে বাদশার সঙ্গে বলিউডে গান গেয়ে। এ বারে সে নিজের স্টাইলে (unique style) গেয়ে ফেলেছে মানি হাইস্টের জনপ্রিয় 'বেলা চাও'। ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা 'লিটল স্টার' সহদেবকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ভিডিওর কমেন্ট সেকশন ভালবাসার ইমোজিতে ভরে উঠেছে। সহদেবের 'বেলা চাও' নিয়ে শুরু হয়েছে চর্চা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই 'মানি হাইস্ট' সিজন ৫ অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। মানি হাইস্ট আবার 'La Casa De Papel' নামেও জনপ্রিয়। সেখানেই একজন ইতালির বাসিন্দা চাষির প্রতিবাদের গান এই 'বেলা চাও'। বলা ভাল এটা একটি ইতালীয় লোক সঙ্গীত (Italian farmer’s protest folk song)। উল্লেখ্য, সম্প্রতি, মুম্বই পুলিশ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে তাদের ব্যান্ড খাকি স্টুডিও (Khaki Studio) গানটি বাজিয়ে সাড়া ফেলে দিয়েছিল নেটফ্লিক্সে (Netflix) ৩ সেপ্টেম্বর 'মানি হাইস্ট' সিজন ৫ রিলিজ হওয়ার আগে আগে।
advertisement
আরও পড়ুন: 'মানিকে মাগে হিঠে' প্রথম কে গেয়েছিলেন জানেন? দেখুন জনপ্রিয় গানটির অরিজিনাল ভিডিও ভার্সান...
আরও পড়ুন: বিয়ের মন্ত্র পড়তে পড়তে পুরোহিত ও বরকে সপাটে থাপ্পড়! কনের 'কীর্তি' ঝড়ের গতিতে ভাইরাল...
প্রসঙ্গত, সহদেব দিরদো জনপ্রিয়তা পায় ২০১৯ সালে 'বছপন কা পেয়ার' গেয়ে। তবে তখন গানটি জনপ্রিয়তা পায়নি। মাত্র ২ মাস আগে গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছিল সহদেব দিরদো ক্লাসরুমে দাঁড়িয়ে শিক্ষকের সামনে দৃপ্ত গলায় গানটি গাইছে। সহদেবের সেই গান এততাই জনপ্রিয় হয় যে তাঁকে সঙ্গে নিয়ে গান রেকর্ড করেন বাদশা।
Location :
First Published :
Sep 09, 2021 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video| Money Heist|| 'বচপন কা পেয়ার' খ্যাত খুদে সহদেবের গলায় ট্রেন্ডিং 'বেলা চাও', ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...









