advertisement

Adventure: রোমহর্ষক অভিযান! ৭০ ফুট উচ্চতায় খাড়াই পাহাড়ে দোলনা খাটিয়ে রাত কাটালেন দুই ভাইবোন

Last Updated:

দুর্বল হৃদয়ের মানুষের এই অস্ট্রেলীয় ভাইবোনের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ (adventure of Australian sibling)

২৩ বছরের স্যাম সিমোন্স এবং ১৯ বছর বয়সি অ্যারিয়ানা সিমোন্স৷ দু’ ভাইবোনই সামাজিক মাধ্যমে যা ছবি দিয়েছেন, দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা৷ দুর্বল হৃদয়ের মানুষের এই অস্ট্রেলীয় ভাইবোনের কীর্তি দেখে চক্ষু চড়কগাছ (adventure of Australian sibling)৷
নিউ সাউথ ওয়েলসে ছুটি কাটাতে গিয়েছিলেন দু ভাইবোন৷ দু’টি পাহাড়ের সঙ্গে ৭০ ফিট উচ্চতায় বেঁধেছিলেন হ্যামক৷ তার পর সারা রাত ছিলেন দোলনাতেই৷
advertisement
সংবাদমাধ্যমে স্যাম জনিয়েছেন অনেক দিন ধরে তাঁদের মনে এই অভিযানের ইচ্ছে ছিল৷ কিন্তু হ্যামক টাঙানোর জন্য উপযুক্ত খাড়াই পাহাড় পাচ্ছিলেন না৷ এত দিনে পাহাড় খুঁজে পেয়ে অবশেষে ইচ্ছে পূর্ণ হল৷
advertisement
আরও পড়ুন : অশক্ত বৃদ্ধার ৭ লাখ টাকা চুরি! ঘুমের ঘোরে স্ত্রীর স্বীকারোক্তি শুনে পুলিশের দ্বারস্থ স্বামী
ইনস্টাগ্রামে তাঁরা শেয়ার করেছেন তাঁদের অভিযানের ছবি৷ তাঁদের সাহসকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ তবে অনেকেই তাঁদের সুরক্ষা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন৷ তবে অভিযাত্রী দুই ভাইবোনের মতে, তাঁদের সুরক্ষার জন্য সব রকম বন্দোবস্ত করা ছিল৷ জানিয়েছেন, তাঁরা পড়ে গেলেও আহত হতেন না৷
advertisement
আরও পড়ুন : নিলাম হবে বিশ্বের বৃহত্তম পলকাটা কালো হিরের, দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার
কিন্তু পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায় ঘুম কীরকম হল? স্যাম জানিয়েছেন, এটা ছিল সেরা ঘুমের রাত৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Adventure: রোমহর্ষক অভিযান! ৭০ ফুট উচ্চতায় খাড়াই পাহাড়ে দোলনা খাটিয়ে রাত কাটালেন দুই ভাইবোন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement