advertisement

Black Diamond : নিলাম হবে বিশ্বের বৃহত্তম পলকাটা কালো হিরের, দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার

Last Updated:

৫৫৫.৫৫ ক্যারেটের বিরল এই কৃষ্ণ হীরকখণ্ডের (black diamond) নাম ‘দ্য এনিগমা’ (The Enigma)৷ সম্প্রতি এটি প্রদর্শিত হল দুবাইয়ে

এই প্রথম জনসমক্ষে প্রদর্শিত হল বিশ্বের সর্ববৃহৎ পলকাটা হিরের খণ্ড (world’s largest known cut diamond)৷ ৫৫৫.৫৫ ক্যারেটের বিরল এই কৃষ্ণ হীরকখণ্ডের (black diamond) নাম ‘দ্য এনিগমা’ (The Enigma)৷ সম্প্রতি এটি প্রদর্শিত হল দুবাইয়ে৷ নামী নিলাম সংস্থা সদবি-র রত্ন বিশেষজ্ঞ সোফি স্টিভেন্সের মতে, আজ থেকে ২.৬ বিলিয়ন বছর আগে এই হিরে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সঙ্গে কোনও ধূমকেতু বা গ্রহাণুর সংঘর্ষে৷
সদবি তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘এই আয়তনের সম্পূর্ণ প্রাকৃতিক একটি কৃষ্ণ হিরে পাওয়া খুবই বিরল ঘটনা৷ এর উৎপত্তি রহস্যাবৃত৷ হয় কোনও ধুমকেতুর প্রভাবে পৃথিবীতে এর আগমন৷ অথবা এই হিরে-সহ কোনও গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ হয়েছিল পৃথিবীর৷’’
আরও পড়ুন : দিদির বিয়েতে উদ্দাম নাচ বোনের, দেখুন সেই ভাইরাল ভিডিও!
এর বর্তমান মালিকের নাম অজ্ঞাত৷ গত ২০ বছর ধরে তিনি এই হিরে কাউকে দেখাননি৷ মণিকারদের হাতে ৫৫৫.৫৫ ক্যারেটের কার্বন রূপভেদ রূপান্তিত হয়েছে পঞ্চান্নমুখী পলকাটা হিরের টুকরোয়৷ নিলাম সংস্থা সদবি এর নাম দিয়েছে ‘মহাজাগতিক বিস্ময়’৷
advertisement
advertisement
আরও পড়ুন : ফুটন্ত চায়ে এক দলা মাখন! আগ্রার চা বিক্রেতার অভিনব রেসিপি কি বাজিমাত করতে পারল?
মধ্যপ্রাচ্যে শক্তি ও সুরক্ষার প্রতীক ‘হামসা’-র অনুকরণে একে তৈরি করা হয়েছে৷ এর সঙ্গে জড়িয়ে আছে ‘৫’ সংখ্যাটি৷ বৃহত্তম পলকাটা হিরে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে ‘এনিগমা’৷ দুবাইয়ে প্রদর্শনের পর এই হিরে নিয়ে যাওয়া হবে লস অ্যাঞ্জেলস এবং লন্ডনে৷ ৩ ফেব্রুয়ারি থেকে ৭ দিন ধরে চলবে ‘এনিগমা’-র অনলাইন নিলাম৷ মনে করা হচ্ছে এর দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার৷
advertisement
আরও পড়ুন : ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে সঙ্গী হোক এই পানীয়গুলি
সদবি-র তরফে জানানো হয়েছে ‘এনিগমা’-র জন্য ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হবে৷ এর আগেও গুরুত্বপূ্র্ণ রত্ন নিলাম করার সময় ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করা হয়েছিল৷ গত বছর বিখ্যাত হিরে ‘কি ১০১৩৮’ নিলামে বিক্রি হয় ১২.৩ মিলিয়ন ডলারে৷ সে বারও দাম গ্রহণ করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Black Diamond : নিলাম হবে বিশ্বের বৃহত্তম পলকাটা কালো হিরের, দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement