advertisement

বাংলায় লভ জিহাদকে প্রশয় দিচ্ছে তৃণমূল সরকার, মালদহের সভায় সরব যোগী

Last Updated:

তাঁর আরও অভিযোগ, তোষণের রাজনীতির জন্য রাজ্যে সিএএ প্রণয়ন করা নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল সরকার৷

#মালদহ: বাংলায় তৃণমূল সরকার লভ জিহাদের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে৷ মালদহের গাজোলের সভা থেকে এমনই অভিযোগ তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তাঁর অভিযোগ, তোষণের রাজনীতির জন্যই লভ জিহাদের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ আশ্রয় দেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদের৷ পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সাম্প্রদায়িক বলে কটাক্ষ করেছেন৷
মালদহের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, 'বাংলায় ধোকা দিয়ে লভ জিহাদের ঘটনা ঘটছে৷ উত্তরপ্রদেশে আমরা এটা বন্ধ করতে আইন প্রণয়ন করেছি৷ কিন্তু তোষণের রাজনীতি করার জন্য এখানে তা বন্ধ করা হচ্ছে না৷ ভবিষ্যতে এর পরিণাম ভয়ঙ্কর হতে চলেছে৷ যে সরকার আপনাদের সুরক্ষা দিতে পারছে না, যে সরকার অপরাধীদের রক্ষা করে, যে কোনও ভাবে ক্ষমতায় থাকাই যে সরকারের উদ্দেশ্য, সেই সরকারের এক মুহূর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই৷' যোগীর আরও দাবি, বিজেপি রাজ্য়ে ক্ষমতায় এলে উত্তর প্রদেশের মতো বাংলাতেও লভ জিহাদ বিরোধী আইন চালু হবে৷
advertisement
এ দিন বিজেপি-র পরিবর্তন রথযাত্রায় অংশ নিতে মালদহে আসেন যোগী আদিত্যনাথ৷ তাঁর আরও অভিযোগ, তোষণের রাজনীতির জন্য রাজ্যে সিএএ প্রণয়ন করা নিয়ে বাধা দিচ্ছে তৃণমূল সরকার৷ রাজ্য সরকারের জন্যই বাংলার মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন যোগী৷
advertisement
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় অবশ্য লভ জিহাদের তত্ত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন৷ তাঁর মতে, 'লভ জিহাদ নিয়ে বলা আদিত্যনাথের মতো সাম্প্রদায়িক রাজনীতিবিদদেরই মানায়৷ লভ জিহাদ সাম্প্রদায়িকদের আবিষ্কার করা একটা শব্দ৷ যদিও কোনও মুসলিম ছেলে হিন্দু মেয়েকে ভালবাসে বিয়ে করে তাহলে সেটার নাম ওরা দিয়ে দিচ্ছে লভ জিহাদ৷ এটা ভারতবর্ষের সংবিধানের বিরোধী৷ ভারতীয় সংবিধান অনুযায়ী ১৮ বছরের ঊর্ধ্বে যে কোনও প্রাপ্তবয়স্ক মানুষই নিজের পছন্দ অনুযায়ী যে কোনও ধর্মের মানুষকে বিয়ে করতে পারেন৷ যোগী আদিত্যনাথরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলায় লভ জিহাদকে প্রশয় দিচ্ছে তৃণমূল সরকার, মালদহের সভায় সরব যোগী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement