Crime: হাতমুখ বেঁধে...নৃশংস ভাবে স্বামীকেই খুন! থানায় গিয়েই নিজেই জানাল স্ত্রী, সৎ ছেলে
- Reported by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাতমুখ বেঁধে নৃশংস ভাবে নিজের স্বামীকেই খুন করে ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে।
মালদা: হাতমুখ বেঁধে নৃশংস ভাবে নিজের স্বামীকেই খুন করে ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকায়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস(৬০)। পুলিশ এই ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী দয়া দাস এবং তাঁর সৎ ছেলে বিক্রম মণ্ডলকে আটক করেছে।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাতে সৎ ছেলে এবং স্ত্রী মিলে নৃশংসভাবে ওই ব্যক্তিকে খুন করে। প্রথমে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করা হয়। এরপর ধারালো কোদাল এবং হাঁসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয়। সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী।
advertisement
পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে এই খুন তা এখনও জানাযায়নি। দ্বিতীয় স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি দাম্পত্য কলহের জের তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত মা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 18, 2025 9:11 PM IST









