advertisement

Sukanta Majumdar: সেতু না থাকায় নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা! সমাধান চেয়ে সুকান্তর কাছে দরবার

Last Updated:

Sukanta Majumdar: দীর্ঘদিন ধরে সেতু নেই৷ সেতু না থাকায় নৌকা করেই যাতায়াত করতে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। যার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে

+
title=

দক্ষিণ দিনাজপুর: এই গ্রামে সেতু নেই। তাই গ্রামবাসীরা নদী পারাপারের জন্য খেয়াতরী বা নৌকার উপর ভরসা করতে হয়। এই বর্ষাকালে সেটাও বেশ বিপজ্জনক হয়ে ওঠে। এমনই বেহাল অবস্থা গঙ্গারামপুর থানার নয়াবাজার ফটকপাড়া সহ বেশ কিছু গ্রামের।
দীর্ঘদিন ধরে সেতু নেই৷ সেতু না থাকায় নৌকা করেই যাতায়াত করতে হয় বেশ কয়েকটি গ্রামের মানুষদের। যার ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা হামেশাই ঘটে। বছরের অন্যান্য সময় তেমন অসুবিধা না হলেও বর্ষাকালে এই সঙ্কট কয়েক গুণ বেড়ে যায়। এমত অবস্থায় এলাকায় পুর্নভবা নদীর উপর সেতুর দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন গ্রামের মহিলা থেকে পুরুষ সকলে।
advertisement
advertisement
বালুরঘাট স্টেশন থেকে মিছিল করে বালুরঘাটের বিজেপির জেলা কার্যালয়ে যান গ্রামবাসীরা। সেখানে সুকান্ত মজুমদারকে সেতুর দাবি জানানো হয়। মন্ত্রী মশাইকে তাঁরা জানান, ছোট ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বর্ষাকালে নৌকা করে নদীর পার করার সময় প্রবল সমস্যা দেখা দেয়। এদিন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। ওই এলাকায় সত্যিই সেতুর দরকার বলে জানিয়েছেন তিনি। তবে তা তৈরির ক্ষমতা একজন সাংসদের নেই। এক্ষেত্রে জেলাশাসকের কাছে অনুরোধ করবেন বলে জানান। প্রয়োজনে সেই কাজে সাংসদ তহবিল থেকে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sukanta Majumdar: সেতু না থাকায় নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা! সমাধান চেয়ে সুকান্তর কাছে দরবার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement