advertisement

Sikkim Strike: সিকিমে ধর্মঘট, খা খা করছে গ্যাংটক! বেড়াতে গিয়ে বেজায় বিপাকে পর্যটকরা

Last Updated:
ধর্মঘটে জনশূন্য গ্যাংটকের রাস্তা৷
ধর্মঘটে জনশূন্য গ্যাংটকের রাস্তা৷
গ্যাংটক: ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটে বেজায় বিপাকে পর্যটকরা৷ জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের ডাকে আজ ১২ ঘণ্টার ধর্মঘট চলছে সিকিমে৷ সকাল থেকেই বন্ধ যান চলাচল। দোকানপাটের ঝাঁপ বন্ধ। খোলেনি বাজারঘাটও। এমন কি, ছাড় দেওয়া হচ্ছে না পর্যটকদের গাড়িগুলিকেও৷ ফলে সিকিম বেড়াতে যাওয়ার পথে শিলিগুড়িতেই আটকে পড়েছেন বহু পর্যটক৷
একটি মামলার রায় দিতে গিয়ে সম্প্রতি সিকিমে বসবাসকারী নেপালি সম্প্রদায়ের মানুষকে অভিবাসী বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট৷ এরই প্রতিবাদে সরগরম হয়ে উঠেছে সিকিমের রাজনীতি৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রতিবাদেই এ দিন ১২ ঘণ্টার সিকিম ধর্মঘটের ডাক দিয়েছএ জয়েন্ট অ্যাকশন কাউন্সিল৷ এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সিকিমের সব রাজনৈতিক দলও৷ ফলে ধর্মঘট হচ্ছে সর্বাত্মক৷
advertisement
advertisement
এই ধর্মঘটের কথা আগে থেকে জানতে পারেননি অধিকাংশ পর্যটকই৷ অনেকে যেমন সিকিমে গিয়ে হোটেলে বন্দি হয়ে পড়েছেন, সেরকম বহু পর্যটক, তেমনই এ দিন সকালে শিলিগুড়িতে পৌঁছে আটকে পড়েছেন বহু পর্যটক৷ বাগডোগরা বিমানবন্দর, এনজেপি রেল স্টেশন থেকে কোনও গাড়ি পাননি তাঁরা৷
advertisement
অনেকেরই তিন মাস আগে থেকে যাতায়াতের টিকিটও কাটা ছিল, হোটেলেরও বুকিং করা ছিল৷ সবথেকে বড় কথা বেড়াতে এসে আচমকা ধর্মঘটে একটা গোটা দিন নষ্ট হওয়ায় মন খারাপ অনেকেরই৷
এ দিন সকাল থেকে গ্যাংটকের রাস্তা ছিল কার্যত জনশূন্য। আজ সন্ধ্যে ৬টার পর সিকিমের জনজীবন স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জয়েন্ট অ্যাকশন কাউন্সিলের নেতারা। এর আগে গত ৪ ও ৫ ফ্রেব্রুয়ারি বনধের ডাক দিয়েছিল পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট। ওই ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক গোলমাল হয়েছিল। তবে আজ কোনও গোলমাল হবে না বলেই দাবি আহ্বায়কদের। কারণ এই বনধকে সব রাজনৈতিক দলই সমর্থন করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim Strike: সিকিমে ধর্মঘট, খা খা করছে গ্যাংটক! বেড়াতে গিয়ে বেজায় বিপাকে পর্যটকরা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement