advertisement

Cooch Behar News: মুহূর্তের অসাবধানতায় সব শেষ! মর্মান্তির দুর্ঘটনার সাক্ষী থাকন কোচবিহারের দিনহাটা

Last Updated:

Road Accident: দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের দিনহাটা মাসানকুড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি। দুর্ঘটনাগ্রস্থ বাইক চালক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
দিনহাটা: একের পর এক সড়ক দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দিনহাটা মহকুমাকে। আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল দিনহাটা মহকুমা। দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের মাসানকুড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। দুর্ঘটনাগ্রস্ত বাইক চালক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া বাইকে ছিলেন আরেকজন বাইক আরোহী। সেই যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ ও দমকল বাহিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পেট্রল পাম্প থেকে বাইকে তেল ভরে বেরোনোর সময় দিনহাটা গামী একটি ছোট গাড়ি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। এর ফলেই বাইক থেকে ছিটকে পড়েন বাইকে থাকা যুবক-যুবতী। ঘটনায় বাইক চালকের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে আশঙ্কাজনক অবস্থায় বাইকে থাকা আরেক যুবতীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে,বাইকে থাকা দু’জনের বাড়ি দিনহাটা ২ নম্বর ব্লকের আবুতারা এলাকায়। মৃত বাইক চালকের দেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে দেওয়া হবে। জেলা জুড়ে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে ক্রমাগত করা হচ্ছে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার। তবুও এই ধরনের সড়ক দুর্ঘটনা যেন প্রমাণ করে দিচ্ছে যান চালকদের নিয়ন্ত্রণহীন মনোভাবকে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: মুহূর্তের অসাবধানতায় সব শেষ! মর্মান্তির দুর্ঘটনার সাক্ষী থাকন কোচবিহারের দিনহাটা
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement