advertisement

Durga Puja Hill 2024: দার্জিলিং-এর বুকে ১০৮ বছরের পুরনো দুর্গাপুজো, একবার অবশ্য দর্শন করবেন রাজরাজেশ্বরীকে

Last Updated:

বর্তমানে তা পরিবর্তন হয়েছে তবে পুরনো দিনের সেই রীতি মেনে আজও এই মন্দিরে ধুমধাম করে আয়োজিত হয়ে আসছে দুর্গাপুজো। এ বছর পূজো ১০৮ তম বর্ষে পদার্পণ করেছে।

+
রাজরাজেশ্বরী

রাজরাজেশ্বরী হল, কার্শিয়াং

দার্জিলিং: সোনালী রোদ নীল ঝকঝকে আকাশ, কাশফুল এবং ঢাকের আওয়াজ ইতিমধ্যে জানান দিয়েছে মা এসে গেছে। ইতিমধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মেতে উঠেছে বাঙালি। সমতলের পাশাপাশি ঢাকের আওয়াজে মেতেছে পাহাড়ও। দার্জিলিং এর বুকে কার্শিয়াংয়ের ডাওহিল রোডে বহু পুরনো এই পুজো দেখতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা।
পাহাড়ের কোলে বহু পুরনো এই পুজোয় কোন কিছুর খামতি থাকে না সব নিয়ম রীতি মেনে সকাল থেকেই চলছে পুজো অর্চনা। শুধু বাঙালি রাই নয়, ব্রিটিশ আমলের পুজোয় সমস্ত জাতি ধর্মের মানুষে মিলেমিশে একাকার হয়ে যায় এই পুজো প্রাঙ্গণ। পুজোর আনন্দ উপভোগ করতে সব মহিলারা শাড়ি পরে একত্রিত হয়ে ধুমধাম করে পুজোর আয়োজন করে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক দর্শনার্থী অনামিকা দেব বলেন পাহাড়ের কোলে সাবেকিয়ানার সঙ্গে ধুমধাম করে আয়োজিত বাঙালি অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত এই পুজো সত্যিই অসাধারণ। পুরনো রীতি মেনেই চলছে পুজো অর্চনা পাশাপাশি একই চালায় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক থেকে শুরু করে মা দুর্গা দেখে মন ভরে গেল। পূজোর পাশাপাশি চলছে খিচুড়ি প্রসাদ বিতরণ, সেই অর্থেই মায়ের দর্শন থেকে শুরু করে প্রসাদ খাওয়া সবটাই খুব আনন্দের।
advertisement
ব্রিটিশ আমল থেকে হয়ে আসা এই পুজোয় শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে মা দুর্গা আসতেন কার্শিয়াং পাহাড়ের কোলে ডাওহিল রোডে এই রাজরাজেশ্বরী হলে। বর্তমানে তা পরিবর্তন হয়েছে তবে পুরনো দিনের সেই রীতি মেনে আজও এই মন্দিরে ধুমধাম করে আয়োজিত হয়ে আসছে দুর্গাপুজো। এ বছর পূজো ১০৮ তম বর্ষে পদার্পণ করেছে।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja Hill 2024: দার্জিলিং-এর বুকে ১০৮ বছরের পুরনো দুর্গাপুজো, একবার অবশ্য দর্শন করবেন রাজরাজেশ্বরীকে
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement