advertisement

South Dinajpur News: এমনও সম্ভব! চোখে জল নিয়ে খোল-করতাল বাজিয়ে ভোলার শেষকৃত্য! কে এই ভোলা জানলে চমকে যাবেন

Last Updated:

প্রায় চারদিন অসুস্থ থাকার পর, ভোলার মৃত্যুর খবর শোনামাত্রই প্রায় শতাধিক মানুষ একত্রিত হন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে খোল করতাল সহযোগে হরিনাম করতে করতে নদীর তীরে নিয়ে যাওয়া হয়।

+
ভোলার

ভোলার শেষকৃত্য 

দক্ষিণ দিনাজপুর: গায়ে গতরে বেশ হৃষ্টপুষ্ট, দেখলেই তাক লেগে যায়। সবার প্রিয়পাত্র সেই ভোলাকে খোল-করতাল ও ঢাক বাজিয়ে শেষ বিদায় জানালেন এলাকাবাসী। ভোলার মৃত্যুতে শোক বালুরঘাটের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গিয়েছে ভোলা। তার মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। ভোলার মৃত্যু গোটা এলাকাবাসীর কাছে একটি বেদনাদায়ক অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।
ছোট্ট বয়স থেকে যেভাবে ভোলাকে এলাকার বাসিন্দারা দেখেছেন, তাতে ভোলার প্রতি সবার হৃদয়ে একটি আলাদা স্থান তৈরি হয়েছিল। প্রায় চারদিন অসুস্থ থাকার পর, ভোলার মৃত্যুর খবর শোনামাত্রই প্রায় শতাধিক মানুষ একত্রিত হন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে খোল করতাল সহযোগে হরিনাম করতে করতে নদীর তীরে নিয়ে যাওয়া হয়। এখানেই শেষ নয়, ভোলার শ্রাদ্ধানুষ্ঠান করারও তোড়জোড় চলছে। পথচলতি মানুষরা অবাক হয়ে যান এমন অন্তিম যাত্রা দেখে।
advertisement
advertisement
কে এই ভোলা জানেন?
এলাকার বাসিন্দারা জানান, “ভোলার সঙ্গে তাদের সম্পর্কটা ছিল অনেক দিনের। একে অপরকে চেনা এবং জানার মধ্যে একটা বন্ধুত্বের মত অনুভূতি ছিল। ভোলাকে কখনও না দেখলে পাড়ার মানুষদের মন খারাপ হয়ে যেত।”
advertisement
আরও পড়ুনঃস্কুলে এত বড় কান্ড…! চলছে ৩ বছর ধরে, জানেনই না প্রাথমিক সংসদের চেয়ারম্যান! অবাক অভিভাবকরা
এই ভোলা আসলে একটি ষাঁড়। পাড়ার মধ্যে ভোলা ছিল এক জনপ্রিয় পশু। সে কাউকে কখনও ক্ষতি করেনি কখনও। সে তার নিজের প্রজাতির মত বদমেজাজি ছিল না। বরং তার উপস্থিতি সবাইকে আনন্দিত করত। জানা গিয়েছে, স্থানীয় পশুপ্রেমী সংগঠন, সামাজিক কর্মী এবং চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ভোলার জীবন বাঁচানো সম্ভব হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীরা নানা পদক্ষেপ নিয়েছিলেন ভোলাকে বাঁচানোর জন্য। তাকে খাঁড়ি থেকে উদ্ধার করা হয়েছিল দমকল বাহিনীর সাহায্যে। গুরুতর আহত অবস্থায় ভোলার চিকিৎসা চলে। কিন্তু তার শরীরের অবস্থা সঙ্কটজনক ছিল। শেষ পর্যন্ত এদিন দুপুরে তার মৃত্যু হয়। যা পুরো এলাকাকেই শোকস্তব্ধ করে দেয়। ভোলার প্রতি সকলের ভালবাসা ও সম্পর্কের গভীরতা এমনভাবে ছিল, যা সহজে ভুলে যাওয়া সম্ভব নয়।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: এমনও সম্ভব! চোখে জল নিয়ে খোল-করতাল বাজিয়ে ভোলার শেষকৃত্য! কে এই ভোলা জানলে চমকে যাবেন
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement