advertisement

Smuggling: ভারত থেকে নেপালে পালাচ্ছিল একটি গাড়ি, ধরতেই বাঁশের টোকরি থেকে যা বেরল, চোখ কপালে সকলের!

Last Updated:

Smuggling: ধৃত নেপাল থেকে সিকিমে যাওয়ার পর সোমবার নেপালে ঢোকার মুখে এস‌এসবির জ‌ওয়ানদের হাতে গ্রেফতার হয় সে।

ফাইল ছবি
ফাইল ছবি
বিশ্বজিৎ মিশ্র, খড়িবাড়ি: ইন্দো-নেপাল সীমান্তে হরিণের খুলি ও শিং, সজারুর কাঁটা, সাপের হাড় সহ গ্রেফতার এক যুবক! খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার যুবক। ভারত থেকে নেপালের প্রবেশের আগে ধৃতের বাঁশের টোকরি থেকে বন্য জীবজন্তুর দেহাংশ উদ্ধার করে এস‌এসবি-র জ‌ওয়ানরা।
ধৃতের নাম ডম্বর সাবকোটা। সে নেপালের বাসিন্দা। এস‌এসবি সূত্রে খবর, চারচাকার গাড়ি করে নেপালে ঢোকার আগে চেকিংয়ের ধৃতের কাছে থেকে হরিণের ৫টি সিং, শজারুর ৩০টি কাটা, হরিণের খুলি, সাপের হাড় ও হিমালয়ান গোরাল শিং উদ্ধার হয়।
advertisement
advertisement
ধৃত নেপাল থেকে সিকিমে যাওয়ার পর সোমবার নেপালে ঢোকার মুখে এস‌এসবির জ‌ওয়ানদের হাতে গ্রেফতার হয় সে। ধৃতকে পরে টুকরিয়াঝাড় বনদফতরের হাতে তুলে দেয় এস‌এসবি। ধৃত তন্ত্র বিদ্যার মাধ্যমে বিভিন্ন জীবজন্তুর দেহাংশ নিয়ে কাজ করত বলে জানা গিয়েছে।
কার্শিয়াঙ ফরেস্ট ডিভিশনের ডিএফ‌ও দেবেশ পান্ডে টেলিফোনে জানান, এস‌এসবি ধৃতকে সীমান্তে গ্রেফতার করে। ধৃতের কাছে থেকে উদ্ধার বন্য জীবজন্তুর দেহাংশ সিডিউল ১ ক্যাটাগরির। ধৃত আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারের সঙ্গে যুক্ত কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Smuggling: ভারত থেকে নেপালে পালাচ্ছিল একটি গাড়ি, ধরতেই বাঁশের টোকরি থেকে যা বেরল, চোখ কপালে সকলের!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement