advertisement

Siliguri News: করোনা কি বিদায় নিয়েছে? পাহাড় যাওয়ার 'প্রবেশপথে' এ কী দৃশ্য! বাড়ছে আতঙ্ক

Last Updated:

Siliguri News: কোভিড কি বিদায় নিয়েছে শিলিগুড়ি থেকে? বাজারঘাটের ছবি সেই কথাই বলছে!

মাস্ক নেই কারও...
মাস্ক নেই কারও...
#শিলিগুড়ি: যেন কোভিড বিদায় নিয়েছে! শিলিগুড়ির (Siliguri) রাস্তাঘাট, বাজারের ছবি দেখে তেমনটাই মনে হতে পারে! দূরত্ব বিধি দূরে থাক, মাস্কও নেই শহরের অধিকাংশ মানুষের মুখে। উৎসবের মরসুমে নতুন করে থাবা বসিয়েছে কোভিড। রাজ্যজুড়েই বাড়ছে আক্রান্তের গ্রাফ। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ কয়েকটি জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
কোথাও লকডাউন তো আবার কোথাও কনটেইনমেন্ট জোন করেছে স্থানীয় প্রশাসন। শিলিগুড়িতেও পুলিশের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও বলেন, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজারও। জেলা প্রশাসনও ঘোষণা করছে। পথে নেমেছে পুলিশও। কিন্তু হুঁশ ফিরছে না শহরবাসীর একটা বড় অংশের মধ্যে।
advertisement
advertisement
বিধান মার্কেট বলুন বা সুভাষপল্লি বাজার, ছবিটা একই। হিলকার্ট রোড বা সেবক রোড ছবির কোন হেরফের নেই। মাস্কে ঢাকেনি নাক ও মুখ। টিকা হয়েছে মানে করোনা উধাও! দিব্ব্যি ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। আবার অনেকের মাস্ক থাকলেও তা ঝুলছে হয় থুতনিতে, নয়তো বা গলাতে! সামনে দীপাবলী উৎসব। তার আগে শহরজুড়েই একই ছবি। মাস্কহীন শহর শিলিগুড়ি।
advertisement
জিজ্ঞেস করতেই পালটা জবাব আসছে, ভুলে গেছি, ফেলে এসছি, পরছি ইত্যাদি ইত্যাদি। ব্যবসায়ীদের মধ্যেও সেই গা ছাড়া ভাব! মাস্ক পড়তে অনীহা কেন? উত্তর জানা নেই। আর এরই জেরে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় যেখানে একমাত্র হাতিয়ার সচেতনতা, সাবধানতা মেনে চলা। সেখানে চূড়ান্ত অসাবধানতার ছবি! বিধান মার্কেট ফল ও সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুণ্ডু জানান, প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে। কিন্তু সাবধানতা মানছে না সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। কালী পুজার পর ফের ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। শারোদৎসবের পর ধীরে ধীরে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে নতুন করে ছড়াচ্ছে করোনা। এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে না চললে বিপদ আসবে বলে জানান বিশিষ্ট চিকিৎসকেরা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: করোনা কি বিদায় নিয়েছে? পাহাড় যাওয়ার 'প্রবেশপথে' এ কী দৃশ্য! বাড়ছে আতঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement