advertisement

Siliguri News: মিনিয়েচার টয়ট্রেন তৈরি করে সবাইকে অবাক করছেন সঞ্জীব বাগদাস

Last Updated:

আসলে এখানে মিনিয়েচার টয়ট্রেনের কথা বলা হচ্ছে।এটি দেখতে হুবহু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টিম ইঞ্জিনের মতো । পার্থক্য হল এটি আসল টয়ট্রেনের থেকে ছয় গুণ ছোট। এখনো পর্যন্ত তিনি সবথেকে বড় ছয় ফুটের স্টিম ইঞ্জিন বানিয়েছেন।

+
মিনিয়েচার

মিনিয়েচার টয়ট্রেন

শিলিগুড়ি : পাহাড়ি পথে টয়ট্রেনে চেপে ঘোরার মজাই আলাদা। ওয়ার্ল্ড হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের এই টয়ট্রেন। দীর্ঘ ২৩ বছর ধরে এই টয়ট্রেন বানিয়ে আসছেন তিনধারিয়ার বাসিন্দা সঞ্জীব বাগদাস। ভাবছেন টয়ট্রেন তো ব্রিটিশ আমলের । আসলে এখানে মিনিয়েচার টয়ট্রেনের কথা বলা হচ্ছে।এটি দেখতে হুবহু দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টিম ইঞ্জিনের মতো । পার্থক্য হল এটি আসল টয়ট্রেনের থেকে ছয় গুণ ছোট। এখনো পর্যন্ত তিনি সবথেকে বড় ছয় ফুটের স্টিম ইঞ্জিন বানিয়েছেন।
পাহাড়ি গ্রাম তিনধরিয়ার ক্রিকেট বাজারে জন্ম হয়েছিল সঞ্জীব বাগদাসের । বাড়ির পাশ দিয়েই টয়ট্রেন ছুটতো রোজ। অন্যদিকে বাবাও টয়ট্রেনের লোকোমোটিভ ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তাই টয়ট্রেনের প্রতি ফ্যাসিনেশন সঞ্জীব বাবুর ছোটবেলা থেকেই । বাবার কাছেই তিনি প্রথম মিনিয়েচার টয়ট্রেন বানানো শেখেন । সেই প্যাশন আজও ধরে রেখেছেন তিনি। তিনি তার ২৩ বছরে এত টয়ট্রেন বানিয়েছেন যে লোকে এখন তাকে টয়ট্রেন ম্যান হিসেবেই চেনে। সঞ্জীববাবুর বানানো এই টয়ট্রেন আজ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। ইউকে, জাপান ,আয়ারল্যান্ড , আমেরিকা সহ নানা জায়গায় পাড়ি দিয়েছে তার তৈরি টয়ট্রেন।
advertisement
advertisement
সঞ্জীববাবু বলেন ” প্রথম যে জিনিসটি আমার দরকার ছিল তা হল একটি বাষ্প ইঞ্জিনের ব্লুপ্রিন্ট। ইংল্যান্ড থেকে আমার এক বন্ধু গ্লাসগো নামক স্কটল্যান্ড-ভিত্তিক কোম্পানি থেকে একটি সংগ্রহ করেছে এবং আমার কাছে পাঠিয়েছে। আমি হুবহু আসল টয়ট্রেনের মতই এই মিনিয়েচারগুলো বানানোর চেষ্টা করে আসছি।” যদি কেউ তাকে আসল টয় ট্রেনের মতন বড় ইঞ্জিন বানাতে বলেন তিনি সেটিও নিখুঁতভাবে তৈরি করে দিতে পারবেন বলে তার বিশ্বাস।তিনি আরও বলেন, ” জি আই সিট লোহা তামা এগুলি দিয়েই আমি আমার এই ইঞ্জিনগুলো তৈরি করি। এক একটি ইঞ্জিন তৈরি করতে সাত থেকে আট দিন সময় লাগে।” তার ইচ্ছে রয়েছে তিনি তার তৈরি ইঞ্জিন গুলোকে আরো সুন্দর ভাবে তৈরি করে সকলের সামনে প্রস্তুত করবেন।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: মিনিয়েচার টয়ট্রেন তৈরি করে সবাইকে অবাক করছেন সঞ্জীব বাগদাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement