Unique Rathyatra: উড়ে যায় পায়রা, মাঘী পূর্ণিমায় টান পড়ে রথের রশিতে! প্রাচীন পার্বণে অগণিত ভক্ত সমাগম নন্দকুমারে
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Unique Rathyatra: রথ সাধারণত আষাঢ় মাসে হয়। পূর্ব মেদিনীপুরের এই জায়গায় আষাঢ় মাসে রথের দড়িতে টান পড়ে না। হাজার হাজার ভক্ত সমাগমে চার শতাব্দীর বেশি সময় ধরে মাঘী পূর্ণিমার দিন রথ টানা হয় খঞ্চিতে।
নন্দকুমার, সৈকত শী: রথ সাধারণত আষাঢ় মাসে হয়। কিন্তু পূর্ব মেদিনীপুরের এই জায়গায় আষাঢ় মাসে রথের দড়িতে টান পড়ে না। হাজার হাজার ভক্ত সমাগমে চার শতাব্দীর বেশি সময় ধরে মাঘী পূর্ণিমার দিন রথ টানা হয় খঞ্চিতে। পায়রা উড়িয়ে মাঘী পূর্ণিমার অকাল রথের মেলার সূচনা হল নন্দকুমারে। রবিবার এই রথযাত্রা উপলক্ষে খঞ্চি হাইস্কুল মাঠে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে ভোর থেকেই শান্তির প্রতীক হিসেবে পায়রা বেচাকেনা চলে। পাশাপাশি এই মেলা উপলক্ষে বাঁশের ঝুড়ি, কুলো সহ বিভিন্ন প্রকার গৃহস্থালির সামগ্রী বেচাকেনার ধুম পড়ে।
মাদুর, চাটাই-সহ গ্রামীণ কুটিরশিল্পের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পশরা সাজিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রসঙ্গত, নন্দকুমার ব্লকের খঞ্চি গ্রামে চক্রবর্তী পরিবারের প্রাচীন এই রথযাত্রা এবারে ৪২২ তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে এদিন সকাল থেকেই চক্রবর্তী পরিবারে এই রথযাত্রা নিয়ে উন্মাদনা শুরু হয়। পারিবারিক প্রাচীন প্রথা ও ঐতিহ্য মেনে মন্দির থেকে কুলদেবতা রসিকরাই জীউ রথে চড়ে আসেন মেলা প্রাঙ্গণে। সকালে তিথি মেনে ২২ গজ প্রতীকী রথ টানা হয়। এরপর বিকেলে কয়েক হাজার ভক্ত সমাগমে রথের রশিতে টান দিয়ে এই রথে চড়ে রসিক রাই জীউ মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন। রথ মাসির বাড়ি যাওয়ার পথে কয়েক কুইন্টাল বাতাসা হরির লুট দেওয়া হয়।
advertisement
জেলার বাসিন্দাদের পাশাপাশি পাশের পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ২৪ পরগনা থেকেও বহু মানুষজন ভিড় জমায়। মেলা কমিটির সম্পাদক রামশঙ্কর চক্রবর্তী বলেন “১০১০ বঙ্গাব্দে এই রথযাত্রার প্রচলন করেন খঞ্চির চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ স্বর্গীয় নিধিরাম চক্রবর্তী। সেই থেকে আজও এই মেলা হয়ে আসছে। ১৪০ বছর আগের মেলার অনুমতি পত্র সংরক্ষিত করে রাখা হয়েছে। এই রথে অধিষ্ঠান করেন চক্রবর্তীর পরিবার এর কুলদেবতা রসিকরাই জীউ ঠাকুর। বহু দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয়। ভক্তরা তাদের মানত করা বাতাসা হরির লুট দেয়। আগামী প্রায় সপ্তাহব্যাপী উল্টো রথযাত্রা পর্যন্ত চলবে এই মেলা।”
advertisement
advertisement
আরও পড়ুন : শয়ে শয়ে কুমির কিলবিল করছে এই নদীতে! বইছে জনবহুল ঘিঞ্জি শহরের মাঝে! চিনে নিন কোনটা “ভারতের কুমির নদী”
নন্দকুমার ব্লকের এই রথযাত্রা ঘিরে প্রতিবছর মানুষের উন্মাদনা লক্ষ করা যায়। মাঘী পূর্ণিমার সন্ধ্যায় হাজার হাজার ভক্ত সমাগমে রথযাত্রার অনুষ্ঠান সূচিত হয়। সাধারণত আষাঢ় মাসে রথ হলেও, মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে অসময়ে এই রথযাত্রা প্রতিবছর ধূমধামে সহিত হয়ে আসছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Feb 02, 2026 6:29 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Unique Rathyatra: উড়ে যায় পায়রা, মাঘী পূর্ণিমায় টান পড়ে রথের রশিতে! প্রাচীন পার্বণে অগণিত ভক্ত সমাগম নন্দকুমারে










