advertisement

‘কাঁটার’ মত বিঁধছে কাঁটা নদীর জল! যত বাড়ছে, ততই ভয়ে শুকিয়ে যাচ্ছে প্রাণ

Last Updated:

নদীতে জল বেড়ে গেলে বানানো হয় কাঠের ভেলা। প্রতিদিন ১০ টাকা দিয়ে ভেলায় চেপে অন্য পাড়ে যেতে হয় তাঁদের।

+
কাঁটা

কাঁটা নদী।

দিনহাটা, অনন্যা দে: কাঁটা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বৃষ্টির কারণে। ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কৃষি জমি থেকে শুরু করে বাড়িঘর। দিনহাটা ১ ব্লকের ভূতকুরা গ্রামের বাসিন্দাদের আতঙ্কের কারণ এই কাঁটা নদী। দিনহাটা ১ ব্লকের খাদিজা ভূতকুরা গ্রামের কাঁটা নদী অন্যান্য সময় শুকনো থাকলেও, বর্ষাকালে ভরে ওঠে। নদীর জলের গভীরতা থাকে অনেকটা বেশি। নদীতে জলস্তর বেশি হলেই সমস্যা বাড়ে এলাকায়। কারণ নদীতে কোনও বাঁধ নেই।
যখন তখন নদীর জল ঢুকে পড়ে গ্রামে। ভাঙনের কবলে পড়ে এলাকার কৃষি জমি। এই চিত্র প্রতিবছর বর্ষা এলেই দেখা যায়।এখানেই থেমে নেই সমস্যা। কাঁটা নদীর ওপর মজবুত সেতুর অভাব রয়েছে। পাটকাঠি, বাঁশ ও কাঠের ভাঙাচোরা সাঁকোর ওপর ভরসা করে প্রতিদিন স্কুলে যায় ছাত্রছাত্রীরা। এই সাঁকো যথেষ্ট ঝুঁকিপূর্ণ, বলছে পড়ুয়ারা। সেতু দিয়ে আর চলাচল না করা গেলে নদীতে ভাসে ভেলা। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই প্রতিদিন কাঁটা নদী পার হতে হয় পড়ুয়া থেকে শুরু করে আমজনতাকে।
advertisement
advertisement
খাদিজা ভূতকুরা গ্রামের এক কিলোমিটার দূরে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গৌড় সুন্দরী উচ্চ বিদ্যালয়ে পড়তে যায় বহু ছাত্রছাত্রী। নদীতে জল বেড়ে গেলে বানানো হয় কাঠের ভেলা। এমনিতে জল কম থাকলে হাঁটু জলে হেঁটে কিংবা সাইকেল কাঁধে নিয়ে পাড়ি দেন গ্রামের সকলে। স্থানীয়রা জানান, প্রতিদিন ১০ টাকা দিয়ে ভেলায় চেপে অন্য পাড়ে যেতে হয় তাঁদের। পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। তখন সাঁতার কেটে অন্যজনকে উদ্ধার করেন তাঁরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতি সম্পর্কে জেলা পরিষদের সদস্য শ্রাবণী ঝাঁ বলেন, “নির্বাচনী প্রচারে এসে এই এলাকার পরিস্থিতি দেখেছি। সাঁকো ধরে ছাত্রছাত্রীদের পার হতে দেখে মর্মাহত হয়েছি। স্কুল ব্যাগ মাথায় নিয়ে কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে তারা, তা নিজের চোখে দেখেছি। দ্রুত একটি সেতু নির্মাণ, সহ নদী বাঁধের জন্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলব।”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
‘কাঁটার’ মত বিঁধছে কাঁটা নদীর জল! যত বাড়ছে, ততই ভয়ে শুকিয়ে যাচ্ছে প্রাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement