advertisement

Darjeeling News: এত দর্শনীয় স্পট ছেড়ে, কাতারে কাতারে মানুষের ভিড়ে জমাচ্ছে দার্জিলিং-এর এই জায়গায়! আপনি কী গিয়েছেন?

Last Updated:

Darjeeling News: নতুন বছরে নতুন আমেজে দার্জিলিং, কাতারে কাতারে মানুষের ভিড়। দার্জিলিং মানেই পর্যটকদের কাছে চৌরাস্তা অর্থাৎ দার্জিলিংয়ের মল রোড যেখানে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে বসে পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়াকে উপভোগ করতে করতে গরম গরম চা হাতে জমজমাটি আড্ডা সকলের পছন্দের।

+
দার্জিলিং 

দার্জিলিং 

দার্জিলিং: নতুন বছরে জমজমাট শৈলরানি দার্জিলিং। উত্তরবঙ্গের কথা আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের রানি দার্জিলিং। প্রত্যেক পর্যটকেরই মনে শৈলশহর দার্জিলিংকে ঘিরে একটা আবেগ কাজ করে। চারিদিকে সারি সারি সবুজে ঘেরা পাহাড় মন মুগ্ধ করবে আপনাকে, যেখানে দাঁড়িয়ে দুচোখ ভরে উপভোগ করা যায় বরফের চাদরে মোরা কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে টাইগার হিলে দাঁড়িয়ে সূর্যোদয়-সহ দার্জিলিং মল রোডে বসে জমজমাটি আড্ডা।
আরও পড়ুনঃ এক চামচ ঘিতেই বধ সুগার থেকে কোলেস্টেরল! শুধু মেশান এই জিনিসে! আজ থেকেই খাওয়া শুরু করুন
নতুন বছরে নতুন আমেজে দার্জিলিং, কাতারে কাতারে মানুষের ভিড়। দার্জিলিং মানেই পর্যটকদের কাছে চৌরাস্তা অর্থাৎ দার্জিলিংয়ের মল রোড যেখানে পরিবার অথবা বন্ধু-বান্ধবের সঙ্গে বসে পাহাড়ের ঠান্ডা শীতল আবহাওয়াকে উপভোগ করতে করতে গরম গরম চা হাতে জমজমাটি আড্ডা সকলের পছন্দের। বর্তমানে মল রোডকে দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র বলা হয়। চারিদিকে পাইন গাছ এবং রাস্তার চারপাশ জুড়ে রয়েছে ছোট ছোট বেঞ্চ যেখানে বসে পর্যটকেরা শৈল শহরের আনন্দ উপভোগ করে। পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মল রোডেই। শুধু তাই নয় এ ছাড়াও এই মল রোডের চারিপাশ জুড়ে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী রেস্তোরাঁ থেকে শুরু করে জামাকাপড়ের দোকান।
advertisement
advertisement
দার্জিলিং আসলেই মল রোডের দুপাশ জুড়ে শীতবস্ত্রের দোকানে দেখা যায় পর্যটকদের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে ঠান্ডার মরসুম আসতে না আসতেই পাহাড়ের রানী দার্জিলিঙে ভিড় বাড়তে শুরু করেছে পর্যটকদের। এই প্রসঙ্গে এখানে ঘুরতে আসা এক খুদে পর্যটক রিক মন্ডল বলে শীতের মৌসুমেই প্রথমবার দার্জিলিংয়ে আসলাম এখানে এসে খুব ভাল লাগছে। এই মুহূর্তে প্রচন্ড ঠান্ডা রয়েছে এবং এই ঠান্ডা আবহাওয়ায় মল রোডে বসে গরম চায় চুমুক দিতেই মন ভরে গেল ।
advertisement
দার্জিলিং এর মল রোড যেখানে শহরে চারটি প্রধান রাস্তা একসঙ্গে যুক্ত হয়েছে সেই অর্থে একে চৌরাস্তাও বলা হয়ে থাকে। দার্জিলিং এর প্রাণকেন্দ্র এই মল রোড বরাবরই পর্যটকদের চুম্বকের মতো আকর্ষণ করে। সে অর্থেই পাহাড়ের রানি দার্জিলিংয়ে এসে মল রোডে বসে আড্ডা হবে না তা আবার হয় নাকি। অর্থেই নতুন বছরে ঠান্ডার আমেজ নতুন রূপে শৈলরানীকে উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে বহু পর্যটক।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: এত দর্শনীয় স্পট ছেড়ে, কাতারে কাতারে মানুষের ভিড়ে জমাচ্ছে দার্জিলিং-এর এই জায়গায়! আপনি কী গিয়েছেন?
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement